‘কেন আমার পিছু নিচ্ছেন?’, প্রকাশ্যেই মুম্বই পাপারাৎজিদের ধমকালেন আমির প্রেমিকা, কেন?

সেই খবরাখবর লোকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গৌরির পিছু নিয়েছিল কয়েকজন পাপারাৎজি, তা দেখেই মেজাজ হারালেন গৌরী। জোর ধমক দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই মুম্বই পাপারাৎজিদের উপর মেজাজ হারিয়ে বসেন বলিউড তারকারা। কেননা সবসময়ই তাঁদের পিছু পিছু লেগে থাকেন তাঁরা। পাছে তাঁদের কোনও আপডেট যাতে মিস না হয়। কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে অজান্তেই তারকাদের চটিয়ে দেন পাপারাৎজিরা। এবার মুম্বই পাপারাৎজিদের খপ্পরে পড়লেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের প্রেমিকা গৌরি স্প্র্যাট। সুপারস্টারের প্রেমিকা বলে কথা, লোকজন তাঁর খবরাখবর জানতে চাইবে সেটাই স্বাভাবিক। সেই খবরাখবর লোকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গৌরির পিছু নিয়েছিল কয়েকজন পাপারাৎজি, তা দেখেই মেজাজ হারালেন গৌরী। জোর ধমক দিলেন। কয়েকজনকে। আসলে আ বান্দ্রায় কিছু কাজের জন্য বেরিয়েছিলেন গৌরী, তখনই পাপারাৎজিদের ক্যামেরা তাকে ঘিরে ফেলে, যা তার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়।

ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি পেইজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে গৌরিকে স্পষ্টতই বিরক্ত দেখা গিয়েছে। এবং তাঁকে কিছু ফটোগ্রাফারদের পিছু হটতে অনুরোধ করতে দেখা গিয়েছে। গাড়ি থেকে নামার পর ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে, “আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? আমাকে একা ছেড়ে দিন।” তবে এটিই প্রথমবার নয় যে গৌরী ক্যামেরা এড়িয়ে গিয়েছেন। এর আগেও তাঁকে ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে অস্বীকৃতি জানাতে দেখা গিয়েছে। অথচ আমির খানের সঙ্গে থাকলে তিনি ফটো তুলতে অস্বীকার করেন না। কয়েক মাস আগে ‘সিতারে জমিন পার’-এর বিশেষ স্ক্রিনিংয়ের সময় আমির খানের সঙ্গে তিনি পোজ দিয়েছিলেন। যদিও আমির তার ব্যক্তিগত জীবন সর্বদা স্পটলাইট থেকে দূরে রাখেন। তবে গৌরীর সঙ্গে তাঁর রসায়ন প্রায়শই মনোযোগ আকর্ষণ করে।

 

 

View this post on Instagram

 

A post shared by LaxmiKant Rai (@laxmikantbabloo)

গত মার্চ মাসে ৬০তম জন্মদিনে আমির গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কে শিলমোহর দেন। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরীকেই এখন তিনি মন দিয়েছেন। যিনি তাঁর কলেজ জীবনের বান্ধবী ছিলেন। কিন্তু বহু বছর তাদের কোনও যোগাযোগ ছিল না। গৌরীর একটি মেয়ে রয়েছে, তিনিও বিবাহবিচ্ছিন্না। কয়েক মাস আগে, আমির একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, “আমি ইতিমধ্যেই মনে মনে গৌরীকে বিয়ে করে নিয়েছি। গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই গুরুতর এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ স্থানে আছি। এবং আমরা অংশীদার। আমরা একসঙ্গে আছি। আমি ইতিমধ্যেই তার সঙ্গে বিবাহিত। তাই আমরা এটিকে আনুষ্ঠানিকভাবে রূপ দেব কিনা তা আমিই সিদ্ধান্ত নেব।” ৬০ বছর বয়সী আমির এবং ৪৬ বছর বয়সী গৌরী, তাদের বয়সের ১৪ বছরের ব্যবধান। গৌরীকে ডেট করার আগে, আমির ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহিত ছিলেন। এই জুটি ১৬ বছর বিবাহিত থাকার পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। আমির প্রথম বিবাহিত জীবন ছিল ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত, রীনা দত্তের সঙ্গে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, জুনাইদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর