এই মুহূর্তে

চতুর্গ্রহী যোগ দিয়ে শুরু হবে ২০২৬, ৩ রাশির জন্য শুভ দিন

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই ধনু রাশিতে শুরু হতে চলেছে চতুর্গ্রহী যোগ। এই রাশিতে সূর্য, মঙ্গল, বুধ, এবং শুক্রের অবস্থানের কারণে বিরল সংযোগটি শুরু হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধনু রাশিতে তৈরি হচ্ছে  চতুর্গ্রহী যোগ। তিন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত উপকারি হবে।

২০২৬ সালের নতুন বছর শুরু হতে চলেছে এক বিরল কাকতালীয় ঘটনা দিয়ে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, বছরের প্রথম দিনেই চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এই চতুর্গ্রহী যোগ সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র একসঙ্গে গঠিত হতে চলেছে। মঙ্গলবার ধনুরাশিতে প্রবেশ করবে সূর্য। তারপর ২০ ডিসেম্বর শুক্র এই রাশিতে এবং ২৯ ডিসেম্বর বুধ এই রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ইতিমধ্যেই এই রাশিতেই অবস্থান করছে।

এখানেই শেষ নয়, ধনু রাশিতে বুধ সূর্য বুধাদিত্য যোগ তৈরি করছে। সূর্য মঙ্গল মঙ্গলাদিত্য যোগ তৈরি করবে। শুক্র ও সূর্য তৈরি করবে। জ্যোতির্বিদ্যায় বলা হয়, এই দুর্লভ সংযোগ তিন রাশির জন্য অত্যন্ত লাভজনক।

বৃষ : বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। এই জাতক জাতিকাদের জীবনে অগ্রগতির নতুন পথ খুলে যেতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে। বিবাহিতদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূল। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব জনক ক্ষেত্রে সফল হবার সম্ভাবনা রয়েছে। সংযম এবং ধৈর্যের সঙ্গে করা কাজগুলো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা : নতুন বছরের শুরুতে আত্মশক্তি ও সামাজিক ছবি শক্তিশালী হবে। চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জীবনে ইতিবাচক বদল আসবে। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন সুখেই কাটবে। সৃজনশীল চিন্তাভাবনা এবং নেতৃত্বের দক্ষতায় উন্নতি হবে। কর্ম ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। সেটি ভবিষ্যতের জন্য অত্যন্ত উপকারী হবে। সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন।

ধনু : নতুন বছরে আর্থিক উন্নতি হবে। দীর্ঘ দিন ধরে চলা আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে। শিক্ষা, চাকরি, ব্যবসায় লাভ হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে ভাল ভাবে চলে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জানুয়ারির শেষ সপ্তাহে বৃষ সহ ৫টি রাশির জাতকের আর্থিক লাভের সম্ভাবনা

শনির সাড়েসাতি থেকে মুক্তি পেতে চান? প্রদোষ ব্রত করলেই মিলবে অভাবনীয় ফল

আজকের রাশিফল: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা সুখবর পাবেন, স্বাস্থ্যে অবনতি, হনুমান চালিশা পাঠ করুন

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতি, বাবাকে ধর্মীয় ভ্রমণে নিয়ে যান…

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

মনের মানুষ খুঁজে পাবেন, সরস্বতী পুজোতে প্রেম জীবনে উন্নতি কার কার, জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ