এই মুহূর্তে




আজ বুধে আশাতীত অর্থলাভে বাধা, ব্যয় বাড়বে প্রবল

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার। সিদ্ধিদাতা গণেশের দিন। বিঘ্নহর্তার আশীর্বাদে কেমন যাবে আপনার আজকের দিনটি দেখে নিন। 

মেষ

বন্ধু কিংবা প্রিয়জনের সাথে বিবাদ দেখা দিতে পারে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশ গ্রহণ করতে হবে। ধর্মালোচনা বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা শুভ। 

বৃষ

কর্মক্ষেত্র চলনসই। ব্যয় অতি মাত্রায় বৃদ্ধি পেলেও অর্থাগমে বাধা নেই। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। কোনও সুসংবাদলাভ। অযাচিত অর্থ কিংবা দ্রব্য প্রাপ্তি।

মিথুন

আয় যেরকমই থাকুক না কেন ব্যয় বাড়বে প্রবল। কর্মে অনিচ্ছা ও অলসতা দেখা দেবে। কোনও শুভকর্মে অর্থ ব্যয় এবং অযাচিত কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে। 

কর্কট

 টুকটাক অর্থাগমে বাধা নেই। গৃহে অতিথির আগমন। কোন ব্যাপারে বচসা। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ। কোনও গুণের জন্য সমাদর। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। 

সিংহ

সামান্য আয় বৃদ্ধি পাবে। মানসিক চাপ কিছুটা কমবে। দেহ কোনওরকম চলনসই। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। কোনও সংবাদে আনন্দ বৃদ্ধি। 

কন্যা

কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে বাধামুক্ত। দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। পুরনো বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নিজ দোষে কোনও কিছু ক্ষতি।

তুলা

বাঁধা মাইনের চাকুরিয়াদেরও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। প্রিয় ও বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কথা রক্ষার্থে অর্থব্যয়। অন্যের গৃহে হঠাৎ আতিথ্য গ্রহণ। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। 

বৃশ্চিক 

কোনও নতুন সমস্যা সৃষ্টি। আশাতীত অর্থলাভে বাধা কিন্তু ব্যয় বাড়বে প্রবল। পারিবারিক কিংবা পরিচিতের ব্যাপারে অশান্তি ও দুর্ভাবনা দেখা দেবে। অপ্রত্যাশিত সামান্য অর্থ কিংবা কোনও দ্রব্যলাভ হবে।

ধনু

গৃহে বা বন্ধু স্থানীয় কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি। কোনও গুণের জন্য সমাদর। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ। 

মকর

শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। 

কুম্ভ

পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎলাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। আয় সামান্য বাড়বে ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে কোনও ঝঞ্ঝাট দেখা দিতে পারে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।

মীন

অযাচিত অর্থলাভ। গৃহে অতিথির আগমন ব্যয় বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। আয়ের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়বে। শরীর ও মনের উপর চাপ পড়বে।


				
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: রাস্তায় ধীরে গাড়ি চালান, বড় বিপদের সম্ভাবনা..

২০২৬ সাল থেকে এই রাশিচক্রের ভাগ্য হবে উজ্জ্বল, সূচনা বিরল কাকতালীয় যোগের

লক্ষ্মীবারে বিপদ ধেয়ে আসছে, কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন…

২০২৬ সালে শনির কু-দৃষ্টিতে পকেট খালি হবে ৩ রাশির জাতকদের, কারা তাঁরা?

আজকের রাশিফল: টক খাবার এড়িয়ে চলুন, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন…

২০২৬ শুরু হওয়ার আগেই অর্থপ্রাপ্তি, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ