এই মুহূর্তে




সাবধান, ছোট কোনও ঘটনায় আজ মানসিক শান্তি নষ্ট হবে

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার, সিদ্ধিদাতা গণেশের দিন। চলুন দেখে নেওয়া যাক আজ সিদ্ধিদাতার আশীর্বাদে কার দিন কেমন যাবে। 

মেষ

ব্যয় বাড়বে অতিমাত্রায়। হঠাৎ ছোট কোনও ঘটনার কারণে মানসিক শান্তি নষ্ট, অসংযত কথার দোষে মতবিরোধ জনিত অশান্তির যোগ বর্তমান। শরীর সবিশেষ ভাল যাবে না।

বৃষ

প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। তবে শরীর ও মনের উপর একটা চাপ সব সময়ই অনুভব করবেন। সমস্ত কাজে এখন সতর্কভাবে এগিয়ে চলা উচিত।

মিথুন

হওয়া কাজ বা যোগাযোগগুলো অযথা বিলম্বিত হবে। আর্থিক অবস্থার উন্নতিমূলক কোনও পরিবর্তন হবে না। তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। ব্যয় চাপ বৃদ্ধি। 

কর্কট

চলার মত অর্থ হাতে এলেও দিনটা হতাশাপূর্ণ। কর্মক্ষেত্রে কোনও আপাত মধুর যোগাযোগ এলেও আশু ফলদায়ক হবে না। হওয়া কোনও কাজ অথবা পাওনা কিছু অর্থ আটকে থাকবে। 

সিংহ

চঞ্চলতা আর দুশ্চিন্তা মনকে কয়েদি করে রাখবে। কর্ম ও আয়ের ক্ষেত্র না চললে নয় তাই চলবে। দৈহিক সুখ নষ্ট হবে। টুকটাক অর্থাগম সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে। 

কন্যা

নৈরাশ্য মনকে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রের যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। কর্মক্ষেত্রে আপাতমধুর যোগাযোগ আসবে। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। মানসিক অশান্তি বৃদ্ধি। 

তুলা

আর্থিক ও আয়ের ক্ষেত্র চলনসই। দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে। কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন। 

বৃশ্চিক

যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। সামান্য আয় বাড়বে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থলাভ। 

ধনু

বাড়বে যোগাযোগও। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। 

মকর

সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন। পূর্বের ভুল সংশোধন করতে হবে। অন্যের গৃহে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও কাজে বেড়িয়ে অকারণ ঘোরাঘুরি হবে।

কুম্ভ

হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে। বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন। কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। 

মীন

কোনও দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। মনের দুর্বলতা চেপে চলুন নইলে ঝামেলায় পড়বেন। শারীরিক দুর্বলতা দেখা দেবে। হঠাৎ কথা কাটাকাটি মানসিক শান্তি নষ্ট করবে। নিকটজনের জন্য দুশ্চিন্তা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: পরিবারে সুখবর মিলবে, কর্মক্ষেত্রে অশান্তির আভাস..

আজকের রাশিফল: আজ নানা দিকে ক্ষতি হওয়ার সম্ভাবনা, সতর্ক থাকুন…

শনিদেবকে সন্তুষ্ট করুন এই ফুলে, সমস্যার সমাধান হবে দ্রুত

২০২৬ সালে ২ শক্তিশালী রাজযোগ! বুধ, সূর্য, শুক্রর কৃপায় ভাগ্য খুলতে চলেছে ৪ রাশির

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন বাড়ি-গাড়ি কেনার সুযোগ

আজকের রাশিফল: রাস্তায় ধীরে গাড়ি চালান, বড় বিপদের সম্ভাবনা..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ