এই মুহূর্তে




সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের মদিনার কাছে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪২ জন ভারতীয় তীর্থযাত্রীর। মৃতদের মধ্যে বেশিরভাগই হায়দরাবাদের বাসিন্দা। নিহতদের মধ্যে একই পরিবারের ১৮ জন সদস্য রয়েছেন বলেও জানা গিয়েছে। নয়জন শিশু নিহত হয়েছেন। নিহত পরিবারটির আত্মীয়রা জানিয়েছেন, হায়দরাবাদের নিহত পরিবারটির আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। ওই পরিবারের একজন আত্মীয় জানিয়েছেন, ‘আমার শ্যালক, ভগ্নিপতি, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরাহ পালনের জন্য সৌদির মদিনায় গিয়েছিল। ওমরাহ শেষ করে তারা মদিনায় ফিরছিলেন। রাত ১.৩০ টার দিকে দুর্ঘটনা ঘটে এবং তাদের বহনকারী বাসটি আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার আগে তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন।

একই পরিবারের ১৮ সদস্যের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং নয়জন শিশু ছিলেন। এটি আমাদের জন্য একটি ভয়াবহ ট্র্যাজেডি।’ নিহতদের মধ্যে নাসিরউদ্দিন (৭০), তার স্ত্রী আক্তার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) শাবানা (৪০) এবং তাদের সন্তানদে র শনাক্ত করা হয়েছে। নাসিরউদ্দিনের বাড়িতে যখন খবরটি পৌঁছয় তখন তাঁর বোন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েন। সৌদি আরবে যাওয়ার জন্যে নাসিরউদ্দিন তাঁর বোনকে বাড়িতে রেখে গিয়েছিলেন। জানা গিয়েছে, মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ জনের বেশিরভাগই হায়দরাবাদের বাসিন্দা। সূত্রের খবর, মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে তাদের বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আর যখন বাস দুর্ঘটনাটি ঘটে, তখন বাসের সমস্ত যাত্রীরা ঘুমচ্ছিলেন, তাই তারা সময় মতো পালাতে পারেননি।

গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে সকলে মারা যান। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমি এই ঘটনায় গভীরভাবে শোকস্তব্ধ, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের কাছে আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।” এই ঘটনার পর ভারতীয় কনস্যুলেট একটি নিয়ন্ত্রণ কক্ষ এবং একটি হেল্পলাইন স্থাপন করেছে। টোল ফ্রি 8002440003 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের ভারতীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বলেছেন। প্রসঙ্গত, মদিনার কাছে ওমরাহ তীর্থযাত্রী বহনকারী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে দগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। হতাহতদের মধ্যে ২০ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছেন। জানা গিয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। মক্কায় তাদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে তাঁরা অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের পরেই তীর্থযাত্রীরা মদিনার দিকে যাচ্ছিলেন। তবে মৃতের সংখ্যা ৪২ বলা হলেও, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

বামেদের হটিয়ে তিরুঅনন্তপুরম পুরনিগম দখল করল বিজেপি, খুশিতে ডগমগ ‘মোদিভক্ত’ শশী থারুর

যুবভারতী থেকে শিক্ষা, মেসির জন্য বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

এনডিএ সাংসদদের বিশেষ নৈশভোজ মোদির, বিলাসবহুল খানাপিনার মেনুতে কী ছিল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ