এই মুহূর্তে

মরক্কোয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দু’টি বহুতল আবাসন, নিহত অন্তত ১৯, আহত ১৬

নিজস্ব প্রতিনিধি; ভয়াবহ কাণ্ড! মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় প্রাচীনতম এবং ঘনবসতিপূর্ণ শহর ফেজে দুটি পাশাপাশি চারতলা আবাসন ধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মোট আটটি পরিবারের বাসস্থান ছিল এই আবাসনগুলিতে। দীর্ঘদিনের মেরামতির অভাবে আবাসন গুলি অবহেলিত হয়ে পড়েছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই নিরাপত্তা কর্মী এবং নাগরিক সুরক্ষা দল ঘটনাস্থলে ছুটে যায় এবং ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ভবনগুলি যেহেতু পুরোনো ছিল, তাই উদ্ধার অভিযান ব্যাহত হয়।

তবে এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। আর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। আচমকা কেন ভেঙে পড়ল ভবনগুলি, সেটাও এখনও জানা যায়নি। এই দুর্ঘটনার ফলে নিমিষেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, আহতদের ফেজের বিশ্ববিদ্যালয় হাসপাতাল কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে, এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মরক্কোর এই অঞ্চলটি অষ্টম শতাব্দী পুরোনো হলেও এখনও উন্নত হয়নি।

গত দুই মাস আগে জীবনযাত্রার অবনতি, বেকারত্ব এবং জনসেবা ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল এই শহরটি। তরুণদের নেতৃত্বে এই অস্থিরতা পরবর্তীতে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছিল। যার ফলে বিক্ষোভগুলি নিমিষেই সহিংস সংঘর্ষে রূপ নিয়েছিল। যাতে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। ৪০০ জনেরও বেশি গ্রেফতার হয়েছিল। মরক্কোর এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। তা সত্ত্বেও সরকার ২০৩০ ফিফা বিশ্বকাপের আগে এখানে নতুন স্টেডিয়াম প্রস্তুত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ