মৃত ছেলেকে ফেলে রেখেই বাবা-মাকে নিয়ে উড়ল পাক বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি : ৬ বছর বয়সি সন্তানের নিথর দেহ বিমানে করে আনার ব্যবস্থা করেছিলেন পাকিস্তানের এক দম্পতি। সেজন্য বিমানের ভাড়াও মিটিয়ে দিয়েছিলেন। ইসলামাবাদ থেকে স্কার্দু আসার কথা ছিল তাদের। নিজেরা চলে এলেও, তাঁদের ছেলের নিথর দেহ এল না। শুক্রবার দেহ আসার কথা থাকলেও দেহ হাতে পেতে শনিবার হয়ে যায়।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬ বছর বয়সি মুজতবা পাকিস্তানের স্কার্দুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক মাস আগে চিকিৎসকরা তাকে রাউলপিন্ডিতে নিয়ে যেতে বলে। সেইমতো বাবা মোহম্মদ আসকারি নামে রাউলপিন্ডিতে নিয়ে যায়। গত কয়েক সপ্তাহ ধরে বেনজির ভুট্টো হাসপাতালে ভর্তি ছিলেন মুজতবা। শেষ পর্যন্ত তাকে অবশ্য বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তার দেহকে স্কার্দুতে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেন আসকারি। সেইমতো আসকারি ও তাঁর স্ত্রী ঠিক করেন, যেহেতু প্রচণ্ড রয়েছে, তাই মৃতদেহকে সড়ক পথে নিয়ে যাবে না। বিমানে নিয়ে আসবেন। সেইমতো ইসলামাবাদ থেকে বিমানে করে নিয়ে আসার বন্দ্যোবস্ত করেন তাঁরা। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের টিকিট কেনে নেন।

জানা গিয়েছে, গত শুক্রবার সকাল ৯টায় বিমান ছাড়ার কথা থাকলেও বিমান ছাড়তে ৪ ঘণ্টা দেরি হয়। দুপুর ১টা নাগাদ বিমান ছাড়ে। বিমানে উঠে বসেন আসকারি ও তার স্ত্রী। বিমানে তাদের সঙ্গে ছিলেন ইব্রাহিম আসাদি নামে এক ব্যক্তি। দুপুর ২টো নাগাদ স্কার্দু বিমান বন্দরে তাদের বিমান নামে। তখন তাঁদের জানানো হয়, ভুলবশত মুজতবার দেহকে বিমানে তোলা হয়নি। সেটি ইসলামাবাদ বিমানবন্দরেই রয়ে গিয়েছে। শুনেই অজ্ঞান হয়ে যান আসকারি। কান্নায় ভেঙে পড়েন মুজতবার মাও। কর্তব্য গালিফতির অভিযোগে মুজতবার পরিবারের সদস্যরা বিমানবন্দরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত বিমান বন্দর কর্তৃপক্ষ দেহটিকে পরের বিমানে নিয়ে আসার কথা জানায়।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি