গাজার উপর ইজরায়েলের হামলায় একদিনে ফের মৃত্যু ৬০ ফিলিস্তিনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় থাকা ফিলিস্তিনিদের উপর ইজরায়েলি বাহিনীর হামলা অব্যহত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকায় চালানো হামলায় একদিনে ফের মৃত্যু হয়েছে ৬০ জনের এবং আহত হয়েছেন ১৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার উপর চালানো ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৬৫ হাজার ৫৪৯ মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে।  ১৬ সেপ্টেম্বর স্থল অভিযান শুরু করার পর থেকে ইজরায়েল তাদের আক্রমণের রেশ বাড়িয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে হামাসের বিরুদ্ধে “কাজ শেষ করার” প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার আল-ওয়েহদা স্ট্রিট, শাতি ক্যাম্প এবং নাসর পাড়া সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়ায়ও একটি হামলা হয়েছে। পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে এবং ফিলিস্তিনি সাধারণ নাগরিকরা তখন একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের সন্ধান করছিল এবং মেডিকেল বাহিনী  মৃতদেহ উদ্ধার করছিল। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্রের খবর, ক্রমবর্ধমান বোমাবর্ষণের মধ্যে, ইজরায়েল গত ২৪ ঘন্টা ধরে “প্রতি আট বা নয় মিনিটে একটি করে বিমান হামলা” চালিয়েছে, যার ফলে “সাধারণ নাগরিকদের উপর হামলা বিধ্বংসী রূপে পরিণতি হয়েছে”। এক সংবাদ সম্মেলনে  এই তথ্য   দিয়ে জানিওয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবারমানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)  । ইজরায়েলি হামলায় মৃত্যুর পাশাপাশি, ফিলিস্তিনি চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে যে শুক্রবার বিতর্কিত ইসরায়েল- এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত জিএইচএফ দ্বারা পরিচালিত স্থানগুলি থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করার সময় ১৩ জন নিহত হয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল