বাতিল আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির ভারত সফর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর বাতিল করা হয়েছে। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। চলতি সেপ্টেম্বরেই বিদেশমন্ত্রীর ভারতে আসার কথা ছিল। সফরের জন্য ছাড় না পাওয়ার কারণেই এই সফর স্থগিত করা হয়েছে। যদি হত তাহলে আফগানিস্তানে ২০২১ সালের অগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এটিই হত কাবুল থেকে ভারত সফরের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সকল শীর্ষস্থানীয় তালেবান নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জানিয়েছে বিদেশ সফর তাঁরা কেন করতে চাইছেন সেই বিষয়টি আগে নিশ্চিত ভাবে জানাতে হবে। এ বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুত্তাকির প্রস্তাবিত ভারত সফরের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি সরাসরি কোনও উত্তর দেননি।

তিনি বলেন, “আপনারা জানেন যে, আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারত আফগান জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদাগুলিকে সমর্থন করে চলেছে। আফগান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এই বিষয়ে কোনও আপডেট থাকে, তাহলে আমরা তা আপনাদের জানাব।”

গত মে মাসে মুত্তাকির সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথাবার্তা হয়েছিল। তালেবান ক্ষমতায় আসার পর থেকে এটি ছিল নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে সর্বোচ্চ স্তরের যোগাযোগ। ভারত এখনও তালেবানদের স্বীকৃতি দেয়নি। কাবুলে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবানরা। তাদের পাশে রয়েছে ভারত। নয়াদিল্লি সেই সঙ্গে এও বলে আসছে আফগানিস্তানের মাটি কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা উচিত নয়।

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার