জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দিয়ে করোনা আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা। মঙ্গলবার রাতে ব্রাজিল সরকারের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি পেশ করে এই সংবাদ জানানো হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন ব্রাজিল সরকারের একটি বিশেষ দল। ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসানারোও রয়েছেন সেই দলে। এমনকি মঙ্গলবারই ব্রাজিলের রাষ্ট্রপতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসা রাষ্ট্রনেতাদের করোনা পরীক্ষার বিরোধিতা করেছিলেন। এরপরই দেখা যায় ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তিনি দাবি করেছেন অধিবেশন চলাকালীন তিনি সমস্ত করোনা সতর্কতাই অবলম্বন করেছেন।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কুইরোগা নিউইয়র্কেই থাকবেন। সেখানে তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখা হবে। স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে ভালো আছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া কুইরোগা ছাড়া ব্রাজিলের প্রতিনিধি দলের অন্য সকল সদস্যদেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা নিজেই একজন হৃদরোগ বিশেষজ্ঞ। চলতি বছরের শুরুতেই তিনি ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের