জার্মানিতে মেরকেল অধ্যায়ে ইতি, ক্ষমতায় বসতে যাচ্ছে এসপিডি

কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে শেষ হতে চলেছে কয়েক দশক ধরে চলা অ্যাঞ্জেলা মেরকেল অধ্যায়। ক্ষমতায় বসতে চলেছে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি । তবে এককভাবে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সরকার গঠন করতে হলে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টিকে অন্য কারও সঙ্গে জোট গঠন করতে হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, প্রকাশিত প্রাথমিক ফলে দেখা গেছে, এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ। এছাড়া গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।

বুথফরেত সমীক্ষা একতরফা নির্বাচনের পূর্বাভাস দিয়েছিল। প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছে এসপিডি পেতে চলেছে মোট ভোটের ২৬ শতাংশ। অন্যদিকে সিডিইউ/সিএসইউ রক্ষণশীল জোট ২৪. ৫ শতাংশ ভোট পেতে চলেছে। প্রাথমিক ফলাফলে এসপিডি সামান্য এগিয়ে থাকলেও জার্মানির পরবর্তী সরকারে নেতৃত্ব দেবে কোন দল, কে হবেন মের্কেলের উত্তরসূরী, এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। চূড়ান্ত ফলাফলে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোটের শরণ নিতে হবে। ফলে নতুন চ্যান্সেলর কে হবেন, তা জানতেও অপেক্ষায় থাকতে হবে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, অ্যাঞ্জেলা ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক আগের নির্বাচনের তুলনায় ৭ শতাংশ কম ভোট পেয়েছে। অন্যদিকে সোশ্য়াল ডেমোক্র্যাট প্রায় ৫ শতাংশ বেশি ভোট পেয়েছে। তবে নির্বাচনের পুরো ফলাফল জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রাথমিক ফলাফল বলছে, ৭৩০ আসনবিশিষ্ট পার্লামেন্ট  ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল পেয়েছে ২০০ আসন, সামাজিক গণতন্ত্রী দল ১৯৭ আসন, পরিবেশবাদী সবুজ দল ১১৯ আসন, লিবারেল গণতান্ত্রিক দল ৮৭, কট্টরবাদী এএফডি বা জার্মানির জন্য বিকল্প দলটি ৮৭ এবং বাম দল পেয়েছে ৩৯ আসন।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব