এই মুহূর্তে




‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাল চিন। মঙ্গলবার চিন বলেছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেই সঙ্গে বেজিং আরও জানিয়েছে যে বাংলাদেশ প্রতিবেশী হিসাবে অত্যন্ত ভাল।

সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। গত বছরের জুলাই-অগস্টে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও হত্যার মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। পরে তার অনুপস্থিতিতে বিচার শুরু করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। একই অভিযোগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই বিষয়ে মন্তব্য করতে বলা হলে, চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং অত্যন্ত সংযতভাবে প্রতিক্রিয়া জানিয়ে এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে অস্বীকৃত হন। তিনি স্পষ্ট বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’ মাও বলেন, চিন বাংলাদেশের সকল নাগরিকের প্রতি সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং বন্ধুত্বের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর আরও সংযোজন, ‘আমরা আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশ ঐক্য, স্থিতিশীলতা এবং উন্নয়ন অর্জন করবে।’

ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। তখন থেকেই তিনি ভারতে বসবাস করছেন। বাংলাদেশ ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণের দাবি করে আসছে। সাজা ঘোষণার পরেও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করেছে। শেখ হাসিনার সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত শান্তি, গণতন্ত্র এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার পথকে অপরিহার্য বলে মনে করে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

হিযবুত জঙ্গি হাদির উপরে গুলি, ঢাকা পুলিশের র‍্যাডারে দুই মক্ষীরানি শামান্তা-জুমা

দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান ইউনূস, রাজি নয় খালেদার দল

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার

ইরানে গ্রেফতার নোবেলজয়ী মানবাধিকার কর্মী, তোলপাড় আন্তর্জাতিক মহল

‘বায়রন’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা, নিহত তিন শিশুসহ ১৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ