লিপ ইয়ারে মায়ের জন্মদিনেই জন্ম নিল মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি চার বছর অন্তর আসে লিপ ইয়ার। সেদিন যারা জন্মায় প্রতি চার বছর অন্তর তাদের জন্মদিন পালন হয়। যদি এই বিশেষ দিনে জন্মদিন হয় মা ও মেয়ের, তাহলে কেমন হয় বলুন তো। এবার সেই ঘটনাই ঘটল কাই সানের সঙ্গে।

কে এই কাই সান। কাই সান পেশায় এক চিকিৎসক। চলতি বছর ২৯ ফেব্রুয়ারি তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন সান। মেয়ের নাম দিয়েছেন ক্লোয়ে। এমন একটা দিন সান তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিলেন, যেদিন তাঁরও জন্মদিন। সান মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউক মেডিক্যাল সেন্টারের সহকারি অধ্যাপক ও বাতরোগ বিশেষজ্ঞ। সানের স্বামীর নাম মাইকেল পাইক। সান ও পাইক দম্পতি থাকেন নর্থ ক্যারোলাইনায়।

হাসপাতাল সূত্রে খবর, শিশুটির জন্মের পর কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। জানা গিয়েছে, শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। কোনও সমস্যা নেই। এর আগে ২৬ ফেব্রুয়ারি শিশুটির জন্মানোর কথা ছিল। শেষ পর্যন্ত তার দিন পর অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি পৃথিবীর মুখ দেখল সানের মেয়ে ক্লোয়ে। তবে উল্লেখযোগ্য বিষয়, এরপর থেকে এই বিশেষ দিনটিতেই মা ও মেয়ের একসঙ্গে জন্মদিন পালন হবে। জানা যায়, গত বছর সন্তান ধারণ করেছিলেন সানা। কিন্তু তাঁর গর্ভপাত হয়। গর্ভপাতের পর ফের সন্তান ধারণ করেন পেশায় চিকিৎসক এই মহিলা। স্বভাবতই ক্লোয়ের জন্ম পাইক ও সানার কাছে খুবই আনন্দের বিষয়। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সানা জানান, ‘আমি ও আমার স্বামী ভাবছিলাম, আমার জন্মদিনের দিন যদি আমাদের সন্তান পৃথিবীর আলো দেখে তাহলে খুব ভালো হয়। বাস্তবে সেটাই হল। এবার থেকে মা-মেয়ে একদিনে জন্মদিন উদযাপন করতে পারব।তাও আবার লিপ ইয়ারে।‘

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা