ফিলিপাইন্স প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন দুতার্তের মেয়ে সারা

প্রেসিডেন্ট দুতার্তের এই ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতিতে বড়ো চমক।

ফিলিপাইন্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্ত। এবিএস-সিবিএনের প্রতিবেদনের খবর তেমনই। শনিবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন রদ্রিগো দুতার্তে। আর সেই ঘোষণার  ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এল আরও চমকপ্রদ খবর।

যদিও গত বছর দুতার্তে-কন্যা জানিয়েছিলেন জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে  ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় যুগপৎ বিস্মিত আন্তর্জাতিক মহল।  জানা গিয়েছে, প্রেসিডেন্ট দুতার্তের এই ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে।

রয়টার্স এই ব্যাপারে সারার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘স্থানীয় সংবাদমাধ্যমে যতটুকু খবর প্রকাশ হয়েছে, আমি ততটুকুই জানি। এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই।’ 

রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে  বর্তমানে দাভাওর মেয়র। জানা গিয়েছে, শনিবার বাবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার দিনই সারা দুতার্তে মেয়র পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল করেছেন।  

সে দেশের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে শুধু এক মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। সে অনুযায়ী দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই রদ্রিগোর। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশের মতে, ফিলিপাইনসের রাজনীতিতেও হয়তো পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হতে চলেছে। তবে সেটা নির্ভর করবে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ওপর। 

রদ্রিগো দুতার্তের মেয়ে প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বলে আগে থেকেই গুঞ্জন ছিল। গতকাল রদ্রিগোর রাজনীতি ছাড়ার ঘোষণার পর এই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। এর মধ্যে এবিএস-সিবিএন জানায়, রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই এক সংবাদকর্মীকে সাক্ষাৎকার দেন রদ্রিগো।

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী