এই মুহূর্তে




হংকংয়ে বহুতলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৮। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।বৃহস্পতিবারের পর শুক্রবারও একাধিক মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তাই পোতে ওয়াং ফুক কোর্ট এস্টেটের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দল সমস্ত টাওয়ারের ভিতরে ঢুকে ভেতরে থাকা দেহগুলো উদ্ধারের কাজ চালাচ্ছেন। এখনও অনেকেই ওই পুড়ে যাওয়া টাওয়ারগুলোতে মৃত অবস্থায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাই উদ্ধার কাজ চলছেই। আগুনের বিভৎসতা এতটাই ছিল যে নিখোঁজের সংখ্যাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সূত্রের খবর, নিখোঁজদের মধ্যে ইন্দোনেশিয়া ফিলিপাইনের মানুষও রয়েছেন।

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে আগুন লাগে বুধবার। জানা গিয়েছে, ঘটনার সময়ে কয়েকটি বহুতলের বাইরে সংস্কারের কাজ চলছিল। বেশ কয়েকটি টাওয়ারের বাইরে বাঁশের ভাড়া তৈরি করা হয়েছিল। সেখানেই কর্তৃপক্ষ যখন অগ্নিনির্বাপণ অভিযানে ব্যস্ত ছিলেন, তখনই ঘন ধোঁয়ায় ঢাকতে শুরু হয় চারপাশ।  ৩১ তলা টাওয়ারের আগুন নেভানোর চেষ্টা করার সময় ফায়ার সার্ভিসের কিছু কর্মীও আহত হয়েছেন। কমপ্লেক্সের নীচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স জড়ো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভাতে দমকলের প্রায় ১৫০-র বেশি ইঞ্জিন কাজ করেছে। ওয়াং ফুক কোর্ট অ্যাপার্টমেন্ট ব্লকে  আগুন নিয়ন্ত্রণ করতে ৮০০ এর বেশি দমকল কর্মী কাজ করেন।

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে দুর্নীতি দমন শাখা। তাঁরা জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে অগ্নিকাণ্ডের তদন্ত করার জন্য অকটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জনস্বার্থের কথা চিন্তা করে এই ঘটনার তদন্ত করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। হংকংয়ের প্রায় ৮ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি বলে মনে করা হচ্ছে। ১৯৪৮ সালে এমনই একটি আগুন লেগেছিল হংকংয়ের এক গুদামে। সেই সময় মৃত্যু হয়েছিল ১৭৬ জনের। 


 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

সিডনি সমুদ্র সৈকতে ইহুদি নিধন যজ্ঞের নিন্দা ইজরায়েলের প্রেসিডেন্টের

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-র সভাপতি পদে নির্বাচিত শ্রীকান্ত আকাপাল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ