বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে আচমকাই বদলে গেল বিমানের গন্তব্য। হঠাৎই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেউ ভাবলেন বোমা আতঙ্ক, কেউ আবার বড়সড় যান্ত্রিক গোলযোগের আশঙ্কা করতে শুরু করেন। কিন্তু পরে জানা যায়, এক যাত্রীর লাগেজে চার্জে লাগানো অবস্থায় ছিল একটি পাওয়ার ব্যাঙ্ক। আর সেই কারণেই জরুরি ভিত্তিতে রোমে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। 

ঘটনাটি ঘটে easyJet-এর ফ্লাইট EZY2618-এ। মঙ্গলবার সন্ধ্যায় মিশরের হুরঘাদা থেকে ব্রিটেনের লুটন বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ছিল বিমানটি। মাঝপথে ক্রু সদস্যদের জানানো হয়, এক যাত্রী তার চেক-ইন লাগেজের ভিতরে একটি পাওয়ার ব্যাংকের সঙ্গে ফোন চার্জে লাগিয়ে রেখেছেন। এরপরই নিরাপত্তাজনিত কারণে বিমানের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নেন পাইলট। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, লিথিয়াম ব্যাটারি বা পাওয়ার ব্যাংক চেকড লাগেজে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে চার্জিং অবস্থায় থাকলে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুন: ত্বিশা শর্মার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী হয়েছিল? মুখ খুললেন স্বামী

কেবিনের ভিতরে আগুন লাগলে দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও কার্গো হোল্ডে আগুন লাগলে তা অনেক সময় বুঝতেই দেরি হয়ে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমানটিকে ইতালির রোমে নামানো হয়। বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীদের স্বাভাবিকভাবে নামিয়ে আনা হয়। এরপর তাদের জন্য বিকল্প ফ্লাইট, হোটেল এবং খাবারের ব্যবস্থাও করে দেয় বিমান সংস্থা। তবে রোম থেকে লুটনের পরবর্তী ফ্লাইট বুধবার বিকেলের আগে না থাকায়, অনেক যাত্রী অন্য এয়ারলাইন্সে টিকিট বুক করেন। ঘটনার সময় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে আসল কারণ জানাজানি হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকে। এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন বিমানে হয়তো বোমা রয়েছে। পরে বিষয়টি জানার পর সবাই স্বস্তি পান যে, বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

ঘটনার পর বিলম্বের জন্য ক্ষমা চেয়েছে easyJet। সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত, বাবা আইসিউ-তে ভর্তি, চিন্তায় ঘুম উড়েছে দীপিকার স্বামীর

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে বুদবুদের শিল্পীর আঁকা ছবি উপহার শুভেন্দুর, বৈশিষ্ট্য কী?

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক