সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গাড়ি বোমা হামলায় নিহত ৮

জঙ্গি গোষ্ঠী আল সাবাব হামলার দায় স্বীকার করেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত সোমালিয়ার মাটি। শনিবার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গাড়ি বোমা হামলায় অন্ততপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি গোষ্ঠী আল সাবাব হামলার দায় স্বীকার করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘শনিবার সকালে মোগাদিসুয় সেনাবাহিনীর সদর দফতরের সামনে প্রথমে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। সেই আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে ফের হামলা চালানো হয়। পুলিশ যখন ব্যস্ত রাস্তায় থাকা চেক পয়েন্টের কাছে এক গাড়িচালককে নিরাপত্তা তল্লাশির জন্য থামায়, তখনই আচমকা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পথচারীরা ছোটাছুটি শুরু করে দেয়। বিস্ফোরণে অন্তত সাতটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বেশ কয়েকজন পথচারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুতই ঘটনাস্থল ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। বিস্ফোরণে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে চিকি‍ৎসকরা আটজনকে মৃত বলে ঘোষণা করেন।

হামলার ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আল শাবাব। গত কয়েক মাস ধরেই দেশজুড়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে ওই জঙ্গি সংগঠনটি। প্রায়শই আত্মঘাতী হামলার ঘটনা ঘটাচ্ছে। দেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতির জন্য রাজনীতিবিদদেরই কাঠগড়ায় তুলেছেন সোমালিয়ার রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ মানুষ। প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিরোধ ও সাধারণ নির্বাচন ঘোষণা না করাকেই দায়ি করছেন তাঁরা।  

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের