চুক্তি ভঙ্গের দায়ে OpenAI ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধি: চুক্তি ভঙ্গের দায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির উদ্ভাবক সংস্থা ওপেনএআই এবং সংস্থার সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ‘এক্স’ কর্ণধার ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক আদালতে ওই মামলা দায়ের করা হয়েছে। যদিও মাস্কের আনা অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান।

২০১৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা আনার জন্য স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের সঙ্গে হাত মিলিয়ে ওপেনএএআই প্রতিষ্ঠা করেছিলেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে আচমকাই ওপেনএআইয়ের পরিচালন বোর্ড থেকে সরে দাঁড়ান মাস্ক। টেসলা কর্ণধার সরে দাঁড়ানোর পরে ওপেনএআইকে আর্থিক সহায়তা করে বিল গেটসের মাইক্রোসফট। গত ২০২২ সালের নভেম্বরে বাজারে আত্মপ্রকাশ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটি। আর আত্মপ্রকাশের ছয় মাসের মধ্যেই বিশ্বের সর্বাধিক বৃদ্ধিমূলক সফটঅয়্যার অ্যাপসের তকমাও পেয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটির ব্যবসাও অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছে।

সানফ্রান্সিসকোর আদালতে ইলন মাস্কের পক্ষ থেকে ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘২০১৫ সালে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনের জন্য একটি সংস্থা তৈরির প্রস্তাব রেখেছিলেন। ওই সংস্থাটি অলাভজনক হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার স্বার্থে ব্যবহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ওপেনএআই খোলার ক্ষেত্রে সাহায্য করেছিলাম। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ওপেনএআইকে।’

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল