দেড় ঘন্টা বাদে ফের সচল ফেসবুক-ইনস্টাগ্রাম

Share:

  • নিজস্ব প্রতিনিধি: টানা দেড় ঘন্টার বেশি সময় ধরে স্তব্ধ হয়ে থাকার পরে ফের বিশ্বের বিভিন্ন দেশে সচল হতে শুরু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা। ফলে স্বস্তির নিঃস্বাস ফেলছেন ব্যবহারকারীরা। যদিও কী কারণে পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছিল, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে ফেসবুকের অভিভাবক সংস্থা মেটার তরফে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে আচমকাই আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন ব্যবহারকারীরা৷ ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান। মেসেঞ্জার থেকেও লগ–আউট হয়ে যান ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের প্রথমে ‘সেশন এক্সপায়ার্ড’ বলে একটি মেসেজ পান। নতুন করে লগ ইন করার এবং পাসওয়ার্ড বদলে ফেলার নির্দেশও আসে। ফোনে লগ ইন কোড এলেও তা কাজে লাগেনি। ফোন নম্বর, ই মেল আইডি, পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলেও অ্যাকাউন্টে লগ ইন  করা সম্ভব হচ্ছে না৷ ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জারের পাশাপাশি ইউটিউবেও এমন সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। অনেকেই অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন।

কী কারণে বিশ্বজুড়ে আচমকাই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার পরিষেবা স্তব্ধ হয়ে পড়ল তা নিয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বজুড়ে পরিষেবা বন্ধ নিয়ে হইচই শুরু হওয়ার পরে ‘এক্স’ হ্যান্ডেলে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন লেখেন, ‘বিশ্বজুড়ে ব্যবহারকারীরা আমাদের পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ওই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’ তাঁর ওই প্রতিক্রিয়ার খানিক বাদেই সচল হতে শুরু করে ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়েছিল। বিশ্বব্যাপী তার প্রভাব পড়েছে এদিন।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল