এই মুহূর্তে

আল্পসের পর্বতে ভয়াবহ তুষারধস, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার (Austria) আল্পসের (Alps) ভয়াবহ তুষারধস। তারজেরেই প্রাণ হারালেন ৫জন। ভারী তুষারপাত ও ঝুঁকিপূর্ণ আবহাওয়া জারি রয়েছে সেখানে। এই দুর্ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার সাল্জবুর্গের কাছে পাংগাউ এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ওই এলাকায় ৭ জনের একটি দল অফ-পিস্ট এলাকায় স্কিইং করছিল। আচমকাই সেই সময় শুরু হয় তুষারধস। সেখানেই চাপা পড়ে যায় ৫জন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাঁরও মৃত্যু হয়। বাকি দুজনের আঘাত খুব বেশি না হলেও তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই ঘটনার দেড়ঘণ্টা আগে ওই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে তুষারপাত হয়েছে। সেখানে এক মহিলার মৃত্যু হয়েছে। পর পর বেশ কয়েকটি তুষারপাতের ঘটনা ঘটলেও আর মৃত্যুর খবর মেলেনি। তুষারপাতের ঘটনায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানানো হয়েছে। পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার জানিয়েছেন, এই ঘটনা তুষারধসের বিপজ্জনক দিকটাই তুলে ধরেছে। তুষারধসে এইভাবে মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

বিগত কয়েকদিনে আল্পসে খারাপ আবহাওয়ার ও তুষারধসের কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারেও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার পশ্চিম অস্ট্রিয়ার টাইরোলিয়ান রিসোর্ট ওয়েয়ারবার্গে তুষারধসে (Snowfall) ৫৮ বছর বয়সী একজন পর্যটক মারা গেছেন। সুইজারল্যান্ডে (Switzerland) শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইং (Cross-country skiing) করার সময় তুষারধসে একজন জার্মান পর্যটকের মৃত্যু হয়েছে। আরও চারজন আহত হয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালীতে ইরানের রেভিলিউশনারি গার্ডের সামরিক মহড়া শুরু, বাড়ছে উত্তেজনা

সাত পাকিস্তানি সেনাকে বন্দি করল বালুচ লিবারেশন আর্মি, ইসলামাবাদকে ৭ দিনের চরমসীমা

দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার

উত্তর কোরিয়ার মসনদে কিমের মেয়ে, ভাই-বোনের সংঘাত নিয়ে তুঙ্গে জল্পনা

জুতো থেকে অন্তর্বাস সবই গায়েব, রহস্যময় চুরির নেপথ্যে ‘বিড়াল চোর’

‘পরিচয়পত্র দেখান’, পাক সেনা প্রধান আসিম মুনিরের পথ রুখলেন নিরাপত্তা রক্ষীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ