ইতালিতে জোরপূর্বক বিয়ে দিলেই পাঁচ বছরের জেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নারীর প্রতি হিংসা রোধে এক যুগান্তকারী আইন পাস করেছে ইতালি। জোরপূর্বক বিয়ে দিলেই পাঁচ বছরের শাস্তির বিধান রেখে আইনের অনুমোদন দিয়েছে ইতালীয় পার্লামেন্ট। ইতালিতে গত কয়েক বছর ধরে বেড়েছে নারী নির্যাতন। এই দেশে প্রায় ৬ কোটি নাগরিকের মধ্যে ৩ কোটি ১ লাখ নারী, আর ২ কোটি ৮৭ লাখ পুরুষ।

এছাড়াও সম্প্রতি ভেনিসে ২২ বছর বয়সী এক তরুণীর হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
জানা গিয়েছে, গত ২২ নভেম্বর ইতালীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ সেনেটে নারীর প্রতি হিংসা রোধ নিয়ে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ১৯টি ধারা সংযুক্ত করা হয়েছে। যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধীকারিকরা।

এই আইন অনুযায়ী জোরপূর্বক বিয়ে দেওয়া হলে সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তির বিধান রেখেছে ইতালীয় সরকার। এর আগে ‘নারীর প্রতি হিংসা রোধ ৯২৩’-এই নামের বিলটিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। কিন্তু নতুন এই আইনে যৌন হয়রানি, মানসিক, শারীরিক নির্যাতনের পাশাপাশি গোপনভাবে কাউকে অনুসরণ করাকেও নারী নির্যাতন হিসেবে গণ্য করা হয়েছে।

গত পাঁচ বছরে ইতালিতে ভয়ংকরভাবে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। এদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক। তাই যে কোনও ধরনের নির্যাতনের অভিযোগ জানাতে টোল ফ্রি ১৫২২ নম্বরে ফোন করার ব্যবস্থা করেছে ইতালীয় সরকার।

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা