এই মুহূর্তে

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্যে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে সাত বছরের কারাদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এই রায় দিয়েছে। ২০২৪ সালে ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। যা দেশটিতে চরম বিদ্রোহের সূচনা করেছিল। যদিও তীব্র প্রতিবাদের মুখে সামরিক আইন জারি করার ৬ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নেন ইউন সরকার। আর এই বিদ্রোহকে কার্যকর করতে দেশটির প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে দাবি প্রসিকিউটরদের।

অভিযোগ, সে সময় পুলিশ এবং দমকল সংস্থাগুলিকে মিডিয়া আউটলেটগুলিতে বিদ্যুৎ ও জল বন্ধ করার নির্দেশ দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার জন্যে উস্কে দিয়ে ছিলেন ৬১ বছর বয়সী লি। সেই কারণে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও তিনি তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। বিচারক রিউ কিউং জিন জানিয়েছেন, ইউনের অভিশংসন কার্যক্রমের সময় তিনি এই পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন। কিন্তু লি তা অস্বীকার করে মিথ্যা শপথ নেন। শুধু তাই নয়, সরকারের সমালোচক সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগ জনসাধারণের বিদ্রোহ বিরোধী মনোভাবকে আরও দুর্বল করে দিয়েছিল, যার ফলে তাঁর ষড়যন্ত্র বাস্তবায়ন আরও সহজ হয়ে যায়।

গত মাসে লি-র বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ডের দাবি করেছিল বিশেষ প্রসিকিউটররা। তাঁদের যুক্তি ছিল, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্রোহকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আদালত তার গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করার পর থেকে গত অগস্ট মাস থেকে হেফাজতে রয়েছেন লি। এর আগে জানুয়ারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবার লিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হল। সামরিক আইন ঘোষণায় ভূমিকা রাখার অভিযোগে দণ্ডিত ইউনের মন্ত্রিসভার তিনি দ্বিতীয় সদস্য। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ইউনকে পার্লামেন্টে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরের বছর ১৫ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

নেপালে চলছে ভোটগণনা, একাধিক আসনে এগিয়ে বালেন্দ্র শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte