গুগলের বিরুদ্ধে মামলা ইউরোপের ১৩টি দেশের ৩২ মিডিয়া গোষ্ঠীর

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বে সার্চ ইঞ্জিন হিসাবে জনপ্রিয় গুগলের বিরুদ্ধে এবার মামলার পথে হাঁটল ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গোষ্ঠী। সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন সংস্থার বিরুদ্ধে ২৩০ কোটি ডলার আর্থিক ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে ওই সংবাদমাধ্যমগুলি। তাদের অভিযোগ, গুগলের ডিজিটাল বিজ্ঞাপন প্রযুক্তির কারণে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। যদিও গুগলের এক মুখপাত্রের দাবি, মিডিয়া গোষ্ঠীগুলির অভিযোগের কোনও সারবত্তা নেই। শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই ওই মামলা দায়ের করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পলিটিকো’ এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনের ৩২টি মিডিয়া গোষ্ঠী আলফাবেট গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাকারীদের পক্ষে আইনজীবী প্রতিষ্ঠান জেরাডিন পার্টনার্স অ্যান্ড স্টেকের তরফে বলা হয়েছে, গুগলের ডিজিটাল বিজ্ঞাপন প্রযুক্তির কারণে বিজ্ঞাপনের জগতে প্রতিযোগিতা কমে গিয়েছে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইউরোপের ১৩টি দেশের সংবাদমাধ্যম গোষ্ঠীগুলি। গুগল নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার না করলে বিজ্ঞাপন বাবদ আরও প্রচুর আয়ের সুযোগ তৈরি হতো।  সেই অতিরিক্ত রাজস্ব দিয়ে সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করার সম্ভাবনা ছিল।  

গুগলের বিরুদ্ধে মামলা ও অভিযোগ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলিতে একের পর এক মামলা ও আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটিকে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, অনলাইনে নিজেদের প্রভাব খাটিয়ে গুগল প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করেছে। ২০২১ সালের ফ্রান্সের প্রতিযোগিতা কমিশন বিজ্ঞাপন প্রযুক্তির অপব্যবহারের কারণে গুগলকে ২২ কোটি ইউরো জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়নও একই কারণে গুগলকে জরিমানা করে। যদিও গুগল বরাবর তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি জেনারেটিভ এআই চ্যাট চালু হওয়ার পর থেকে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা হুমকির মুখে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের