এই মুহূর্তে

ইজরায়েলে দফায় দফায় রকেট হামলা হিজবুল্লাহর

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইজরায়েলে একটার পর একটা রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। জানা গেছে ১৬০টির বেশি রকেট লেবানন থেকে ছোড়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হিজবুল্লাহর রকেট হামলায় দক্ষিণ ইজরায়েলের বেশ কয়েক জায়গায় আগুন লেগেছে, যা নেভাতে ২১টি ফায়ার ইউনিট ও আটটি প্লেন এখনও পর্যন্ত কাজ করে চলেছে।এটাতে বেশ ক্ষতি হয়েছে ইজরায়েলের।

এই নিয়ে হিজবুল্লাহর জানিয়েছে, আকাশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও আমিয়াদ ক্যাম্পসহ ইজরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার দূরত্ব সীমান্ত থেকে ২০ কিলোমিটার।

এর আগেও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করেছিল ইজরায়েল। মূলত এর জবাবেই ইজরায়েলে দফায় দফায় রকেট ছোড়া হয়।

ইজরায়েলি বাহিনীর হামলার পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গাজায় ৮ মাসের বেশি সময় ধরে একটানা হামলা চালাচ্ছে ইজারয়েল। ধ্বংস্তপে পরিণত হয়েছে গাজা। নারী ও শিশুদের কঙ্কাল পুরী হয়ে উঠেছে গাজা। এদিকে গাজায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। অনাহারে বিনা চিকিৎসায় আতঙ্কে প্রহর গুনছে গাজাবাসী।প্রতিদিনই ইজরায়েলি আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। তবে এদেঁর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ছোট্ট ছোট্ট শিশুরাও রেহাই পাচ্ছে না ইজরায়েলের বর্বর হত্যাকান্ড থেকে। যুদ্ধ বিরতি কবে হবে এই নিয়ে আপাতত কোন নিশ্চয়তা নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ