দুঃসংবাদ, পুজোয় মিলবে না বাংলাদেশের টাটকা ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাঙালি জীবনের শ্রেষ্ঠ উ‍ৎসব দুর্গাপুজো। আর নিজেদের প্রিয় উ‍ৎসবে জমিয়ে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে বাঙালির জুড়ি মেলা ভার। সারা বছর সাধ হলেও সাধ্যে না কুলোনোর জন্য অনেক মাছে-ভাতে বাঙালির পাতে ইলিশ পড়ে না। কিন্তু পুজোর সময় ব্যতিক্রম দেখা যায়। অন্তত পুজোর চার দিনের একদিন বাঙালির পাতে ইলিশ থাকবেই। আর পদ্মার ইলিশের স্বাদের কথা তো জগ‍ৎখ্যাত। কিন্তু এবার পুজোয় এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা- কোথাও বাঙালির পাতে আর টাটকা ইলিশ মিলবে না। কেননা, পুজোর আগে থেকে লক্ষীপুজো পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি করার ক্ষেত্রে বুধবার থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

ইলিশের উ‍ৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে প্রতি বছরই নির্দিষ্ট একটা সময়ে বাংলাদেশে ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি থাকে। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার জন্য এদিন ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক মোহাম্মদ ইফতেখার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুতও নিষিদ্ধ থাকবে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের