‘ফুড ব্যাঙ্ক’ থেকে খাবার চুরি করে চাকরি খোয়ালেন ভারতীয় বংশোদ্ভুত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গরিবদের জন্য তৈরি ফুড ব্যাঙ্ক থেকে নিয়মিত খাবার হাতানোর দায়ে কানাডায় চাকরি খোয়ালেন ভারতীয় বংশোদ্ভুত এক ব্যাঙ্ক কর্মী। বরখাস্ত হওয়া কর্মীর নাম মেহুল প্রজাপতি। নিজেই একটি ভিডিয়ো শেযার করে গর্বের সঙ্গে মেহুল দাবি করেছিলেন, কীভাবে গরিবদের জন্য তৈরি করা ফুড ব্যাঙ্ক থেকে খাবার চুরি করে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করেছেন। ব্যস আর যায় কোথায়। ওই ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে যেতেই গুণধর কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে টিডি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়োতে দেখা যায়, মেহুল প্রজাপতি নামে এক ভারতীয় বংশোদ্ভুত বলছেন, কীভাবে তিনি কানাডার শিক্ষার্থীদের জন্য ফুড ব্যাঙ্ক থেকে খাবার হাতান। বিভিন্ন অলাভজনক সংস্থা, ট্রাস্ট এবং চার্চ, কলেজ এবং প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলির ফুড ব্যাঙ্ক থেকে ‘বিনামূল্যে’ তাঁর মুদি পণ্যদ্রব্য সংগ্রহ করেন। ভিডিয়োতে মেহুল তাঁর প্রত্যেক সপ্তাহের জন্য খাদ্য সংগ্রহও দেখিয়েছিলেন। যার মধ্যে রয়েছে ফল, শাকসবজি, রুটি, সস, পাস্তা এবং কৌটোজাত শাকসবজি।

অথচ মেহুল যে ব্যাঙ্কে কাজ করেন সেখান থেকে  গড়ে প্রতি বছর ৯৮,০০০ ডলার রোজগার করতেন।  ভিডিয়োতে দেখা যায় ফুড ব্যাঙ্ক থেকে চুরি করা ফল থেকে শাকসবজি থরে থরে সাজানো রয়েছে। ভিডিয়োটি পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন মেহুল। কমেন্ট বক্সে অনেকেই তিরস্কার করেছেন তাঁকে। কারণ মূলত অভাবীদের জন্যই খোলা হয়েছে ফুড ব্যাঙ্ক। বিনামূল্যে এই ফুড ব্যাঙ্ক থেকে খাবার নেন অভাবীরা। এই ভিডিয়ো দেখার পর একজন লিখেছেন যে, ‘আমি নিয়মিত আমার স্থানীয় ফুড ব্যাঙ্কে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম। ব্যাঙ্ক খোলা থাকলে লোকেরা কেবল ভেতরে আসে এবং তাদের যা প্রয়োজন তা নিয়ে যায়। কিছু লোকের লজ্জা নেই।’ 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি