মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বৈঠক নয়, স্পষ্ট বার্তা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে। মার্কিন রাষ্ট্রধানের দাবি এই যুদ্ধবিরতিতে বড়সড় ভূমিকা রয়েছে আমেরিকার। অর্থাৎ ট্রাম্প বলেছেন বলেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যে সংঘর্ষরত দুই দেশ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ক্ষেত্রেও তিনি এমনটাই দাবি করেছিলেন।

ইরান ইজরায়েল যুদ্ধবিরতির পর জল্পনা ছড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বৈঠকে বসবে ইরান।  জল্পনার কারণ অবশ্য মার্কিন রাষ্ট্রপ্রধানের করা দাবি। বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা। বৃহস্পতিবার এই দাবি নস্যাৎ করে দিয়েছে ইরান।

দেশেরই এক সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার কোনও পরিকল্পনা তাঁদের নেই।

সেই সঙ্গে অত্যন্ত স্পষ্ট ভাষায় ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, আমেরিকার সঙ্গে পরমাণু নিয়ে বোঝাপড়ায় এলে ইরান সবার আগে দেখবে তার নিজের স্বার্থ সুরক্ষিত রয়েছে কিনা। সেসব বুঝেই পরমাণু বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে।

সেই সঙ্গে ইরান টেনে এনেছে ইজরায়েলের উদাহরণ। তাদের দাবি এমন পরমাণু বৈঠক এর আগে ৫ বার হয়েছিল ইজরায়েলের সঙ্গে ইরানের। তারপরেও তেল আবিব তেহরানকে আক্রমণ করতে দ্বিধা করেনি। শুধু তাই নয়, ইজরায়েল ইরানের একাধিক পরমাণুকেন্দ্রে আক্রমণ চালিয়েছে,পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে। তাই এই ধরনের বৈঠকের যৌক্তিকতা কোথায়?

বুধবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার বিমান হানায় ইরানের পরমাণুকেন্দ্রগুলি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে এই তথ্য মেনে নেয় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ , ইরানের বিদেশমন্ত্রীও। তাই ক্ষয় ক্ষতির পরিমাণ বিবেচনা করে তবেই নির্ধারণ করা হবে আদৌ কূটনৈতিক পথে হাঁটা হবে কি না।

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর