ইজরায়েলি সেনার বর্বরতা তুলে ধরে নেতানিয়াহু সরকারের রোষে ‘আল জাজিরা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি ইজরায়েলে আল জাজিরা সংবাদমাধ্যমের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি করলেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।  এই মর্মে ইজরায়েলের মন্ত্রীসভার অনুমোদন চাইতে প্রস্তাব পাঠানো হয়েছে।

ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, ‘এই সংবাদমাধ্যম নিয়মিত উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইজরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। আল-জাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’

ইজরায়েলের সঙ্গে আল জাজিরার সম্পর্ক উত্তেজনাপূর্ণ। সম্প্রতি ২০২২সালে মে মাসে আল জাজিরার সংবাদিক শিরিন আবু আকলেহের হত্যার বিষয়টি উল্লেখ করে। তবে ইজরায়েল সাংবাদিকের মৃত্যুতে নিজেদের দায় অস্বীকার করে এসেছে।

ইজরায়েল ও হামাস সংঘর্ষে  ইজরায়েলের কমপক্ষে ১৩০০ জন প্রাণ হারিয়েছে।  গাজায় ২২০০ জনের বেশি প্রাণ গিয়েছে।  ইজরায়েলি হামলায় গাজায় শিশু ও মহিলাদের মৃত্যু বেড়েছে। গাজায় খাদ্য,জল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইজরায়েল।  এই ঘটনাগুলি ক্রমাগত তুলে ধরেছে আল জাজিরা। প্রতিনিয়ত এই যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানিয়েছে আল জাজিরা। ফলে ইজরায়েলের কোপের মুখে এই সংবাদমাধ্যম।

২০১৭ সালের অগস্ট মাসেও ইজরায়েলের তরফে আল জাজিরার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। ২০২১ সালের মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইজরায়েল। ওই সময় বোমা হামলা চালিয়ে আলজাজিরার গাজা উপত্যকার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো