পরিবার দেউলিয়া হওয়াতেই শিনজো আবেকে খুন’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি হত্যাকারীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পথে বসেছিল। আর ওই অসহায় অবস্থার পিছনে দায়ী ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাই বদলা নিতেই তাঁকে খুন করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন আবের হত্যাকাণ্ডে অভিযুক্ত তেতসুইয়া ইয়ামাগামি। টোকিওর এক আদালতে বিচার শুরুর প্রথম দিনেই ওই দাবি করেছেন তিনি।

তিন বছর আগে ২০২২ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে ভোটের প্রচারের সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপরে প্রাণঘাতী হামলা চালান ৪৫ বছর বয়সী সুইয়া ইয়ামাগামি। স্থানীয়ভাবে তৈরি বন্দুক দিয়ে আবের শরীর লক্ষ্য করে পর পর গুলি চালান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬৭ বছর বয়সী আবে। ওই ঘটনা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। ওই ভয়াবহ হত্যাকাণ্ডের পরেই আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইউনিফিকেশন চার্চের (যা মুনিজ নামে বেশি পরিচিত) মধ্যে সম্পর্কের বিষয়টি জোর চর্চা শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘আদালতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর খুনি জানান, শিনজো আবে ইউনিফিকেশন চার্চের জন্য প্রচার চালিয়েছিলেন। আর তাতে প্রভাবিত হয়ে তাঁর মা ওই গির্জায় প্রায় ১০ কোটি ইয়েন (প্রায় ৬ লাখ ৬০ হাজার ডলার) দান করেছিলেন। চার্চে বিপুল অর্থ দান করার কারণে তাঁদের পুরো পরিবার দেউলিয়া হয়ে যায়। আর ওই অবস্থার জন্য আবের উপরে প্রচণ্ড ঘৃণা জন্মেছিল তার। সেই ঘৃণার জেরেই গুলি চালিয়েছিল।’ আবের মৃত্যুর পরেই গির্জার কর্মকাণ্ডের ওপর তদন্ত হয়। চার মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। চলতি বছরের মার্চে টোকিও আদালত গির্জাটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়।

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের