এই মুহূর্তে

৪৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন খামেনেইয়ের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ হল। দীর্ঘ ৪৮ ঘন্টা লড়াই চালানোর পর মৃত্যুর কাছে হার মানলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ। আজ সোমবার (২ মার্চ) তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে অতর্কিতে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন বাহিনী। বোমায় গুঁড়িয়ে দেওয়া হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলা আলী খামেইনির কার্যালয়। বোমার আঘাতে প্রাণ হারিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর দুশমন। খামেনেইয়ের সঙ্গে প্রাণ হারিয়েছিলেন পরিবারের একাধিক সদস্য। গুরুতর আহত হয়েছিলেন খামেনেইয়ের স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন বাঁচানোর। কিন্তু যমদূতের কাছে হার মানতে হয়েছে।

৭৯ বছর বয়সী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহের জন্ম ইরানের মাশাদে। তাঁর দাদা হাসান খোজাসতেহ বাগেরজাদেহ ইরানের সরকারি সম্প্রচার (Islamic Republic of Iran Broadcasting (IRIB)  সংস্থার প্রাক্তন উপ পরিচালক। ১৯৬৪ সালে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ। চার পুত্র (মোস্তফা, মোজতবা, মাসাউদ এবং মেসাম) এবং দুই কন্যা (হোডা ও বোশরা)রয়েছে দুজনের।

উল্লেখ্য, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনির পাশাপাশি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান-সহ একাধিক শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারের মৃত্যু হয়েছে। গত তিন দিন ধরে চলা হামলায় পাঁচশোরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পালাবি কোথায়? তাড়া করে মারব’, বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের

মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

মধ্যপ্রাচ্যে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ফলাফল প্রকাশ কীভাবে জানানো হবে পরে

মহাকাশে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ছুটি কাটাতে যেতে চাইলে জানুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ