আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার মনজয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতায় পদ্মার ইলিশ পাঠালেন হাসিনা

 

নিজস্ব প্রতিনিধি: গত সোমবারই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রকের তরফে ঘোষণা করা হয় বাংলায় পুজোর আগে পাঠানো হবে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ। আগামী ১০ অক্টোবর পর্যন্ত দফায় দফায় আসবে পদ্মার জিভে জল আনা ইলিশ। আর সেই কথামতই হাসিনার পাঠানো পুজোর উপহার পেলেন মমতা। বুধবারই রাতের দিকে কলকাতার বাজারে এসে পৌঁছেছে পদ্মার ইলিশ। বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে বঙ্গে প্রথম ধাপে প্রবেশ করেছে বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে এসেছে। আরও ইলিশ ঢুকবে পুজোর মধ্যেই। 

সোমবার ঢাকাতে বাংলাদেশ সরকারের সচিবালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে। যার মধ্যে ভারতের জন্য ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বুধবার বাংলায় এসেছে প্রথম দফার পদ্মার ইলিশ। ২০১২ সালে বাংলাদেশ এ দেশে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞার মূলে ছিল তিস্তার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলতে থাকা বিবাদ। উত্তরবঙ্গের কথা মাথায় রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি বা তিস্তার জলবন্টন ইস্যুতে সায় দেননি। আর মমতার আপত্তির জেরেই ভারত সরকার এখনও পর্যন্ত তিস্তার জলবন্টন চুক্তি স্বাক্ষর করে উঠতে পারেনি বাংলাদেশ সরকারের সঙ্গে। তাই ইলিশ পাঠানো বন্ধ রয়েছে ভারতে। পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন বাঙালি। এর মাঝেই আচমকা গত কিছু বছরের তুলনায় একধাক্ষায় অনেকটাই বেশি ইলিশ পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার একসঙ্গে ২০৮০ মেট্রিক টন ইলিশ আসার বার্তা অনেককেই অবাক করে দিয়েছে। 

বাংলাদেশ সীমান্ত দিয়ে ইলিশ প্রবেশ নিয়ে পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, ‘বাংলাদেশে আরও কিছু গাড়ি যানজটের জেরে দাঁড়িয়ে আছে। ওই মাছও ভারতে আসবে। গত বারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। বাঙালি এই মাছ পেয়ে খুশি।’ মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা ওই ইলিশগুলির ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। তার দাম কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ