এই মুহূর্তে




হড়পা বানে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় এ বার ৬.৩ মাত্রার জোরালো ভূমিকম্প, সতর্কতা আন্দামানেও

নিজস্ব প্রতিনিধিঃ হড়পা বানে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই মূহুর্তে দ্বীপটি একাধিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। তার মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি সিমেলুয়ে দ্বীপে ২৫ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে বলে জানা গিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা পাওয়া যায়নি। ভারত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পের পরে সম্ভাব্য সুনামির কোনও হুমকি নেই।

বুধবার (২৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৮ জন মারা গিয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। এমন দুর্যোগের মধ্যেই কেঁপে উঠল ভূমিকম্প। বুধবার সুমাত্রা দ্বীপে একটি বিরল গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ আঘাত হেনেছে, যা মালাক্কা প্রণালীকে প্লাবিত করেছে বলে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে। যার ফলে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, এই দুর্যোগের ফলে উত্তর সুমাত্রা জুড়ে প্রায় ৮,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আর ভূমিধসের ধ্বংসাবশেষের কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

যার কারণে হেলিকপ্টারের মাধ্যমে সাহায্য ও সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। জাতীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে মৌসুমি বৃষ্টিপাতের ফলে নদীগুলি তীর ভেঙে পাহাড়ি গ্রামগুলিকে ভাসিয়ে দিয়েছে। যার ফলে উত্তর সুমাত্রা প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে উদ্ধারকারী দলগুলিকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহর সিবোলগায়। পার্শ্ববর্তী জেলা সেন্ট্রাল তাপানুলিতে ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার ফলে চারজনের একটি পরিবারের মৃত্যু হয়েছে এবং বন্যায় প্রায় ২,০০০ বাড়ি ও ভবন ডুবে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে সাক্ষা‍ৎ নিষিদ্ধ

এক বছরে দুনিয়া জুড়ে ৬ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে ম্যালেরিয়া, দুঃসংবাদ শোনাল WHO

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকবাজের হামলা , নিহত এক শিশুসহ ১১

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

বড়দিনের প্রস্তুতির আনন্দ বদলে গেল শোকে, ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ