আফগানিস্তানে ফিরছে অঙ্গচ্ছেদ-মৃত্যুদণ্ড, সৌজন্যে তালিবান

২০০০ সালে যখন আফগানিস্তান তালিবানদের দখলে ছিল তখন  এই  মোল্লা নূরুদ্দিন তুরাবিই ছিলেন তালিবানদের বিচারমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তালিবানের হাত ধরে আবারও আফগানিস্তানে ফিরতে চলেছে অঙ্গচ্ছেদ, মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি। দেশের মানুষের, সর্বোপরি তালিবানদের নিরাপত্তার স্বার্থে এই ধরণের চরম শাস্তির একান্ত প্রয়োজন রয়েছে, এমনটাই মত তালিবান নেতা মোল্লা নূরুদ্দিন তুরাবির। বর্তমানে এই তালিবান নেতাই আফগানিস্তানের কারাগার ইনচার্জ।

উল্লেখ্য, ২০০০ সালে যখন আফগানিস্তান তালিবানদের দখলে ছিল তখন  এই  মোল্লা নূরুদ্দিন তুরাবিই ছিলেন তালিবানদের বিচারমন্ত্রী। সেই সময়ে তালিবানি বিচারে যারা দোষী সাব্যস্ত হত তাঁদের আফগানিস্তানের কোনও স্টেডিয়াম কিংবা মসজিদের মাঠে প্রকাশ্যে সাজা দেওয়া হত। ‘নিরাপত্তা স্বার্থে’ এবার সেই সাজাই পুনরায় ফিরতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন তুরাবি। এই প্রসঙ্গে বৃহস্পতিবার ওই নেতা বলেন, ‘প্রকাশ্যে শাস্তির বিষয়টি আবারও আফগানিস্তানে কার্যকর করা হবে কিনা সেই নিয়ে আলোচনা করছেন মন্ত্রিসভার সদস্যরা। তবে এই বিষয়ে নতুন কোনও নীতি নির্দেশ তালিবান সরকার জারি করতে পারে।’

তবে তালিবানের এই শীর্ষ নেতা আরও জানিয়েছেন যে, নব্বইয়ের দশকের তালিবানি শাসনে যেভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার রীতি ছিল তা পুনরায় বলবত নাও হতে পারে। কারণ প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিষয়টি এর আগেই বিশ্ব দরবারে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার সদস্যদের আলোচনার পরেই নেওয়া হবে।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়