এই মুহূর্তে

মহাদুর্যোগের পূর্বাভাস! ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান, ২ লক্ষ প্রাণহানির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে ৭.৬ মাত্রার একটি জোরাল ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। যদিও এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আবারও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা রয়েছে জাপানে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির পূর্ব উপকূলের হোনশু দ্বীপের উত্তরে প্রিফেকচার এবং হোক্কাইডো দ্বীপের ঠিক দক্ষিণে অবস্থিত আওমোরির পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে ৩৪ জন আহত হয়েছেন।

রাস্তাঘাট ও ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার ৮ মাত্রার বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে জাপানে। সেটাই বলছে ওই দেশের ভূতত্ত্ববিদ। এর আগে ২০১১ সালে জাপানে ৯.০ মাত্রার ভূমিকম্পে ২০,০০০ মানুষ মারা গিয়েছিল। ২,২০,০০০ বাড়িঘর ও ভবন ধ্বংস হয়েছিল। ১৯৮ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, এরপরে যে ভূমিকম্প হবে, তাতেও ব্যাপক ক্ষতি হতে পারে। আগামী সপ্তাহের মধ্যে জাপানে আবারও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। সেই কারণে আগে থেকেই কর্মকর্তারা জনগণকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। এই পরিস্থিতিতে যাতে তাঁরা নিরাপদে থাকতে পারেন তাঁর প্রস্তুতি রাখতে বলেছেন।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্প হোক্কাইডো এবং সানরিকু উপকূলে সম্ভাব্য ঝুঁকি সাময়িকভাবে বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরের দুটি প্লেট জাপান ট্রেঞ্চ এবং চিশিমা ট্রেঞ্চ আলাদা হতে শুরু করেছে। যেগুলি অতীতে অনেক বড় ভূমিকম্পের কারণ হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন যে, ২০১১ সালে ১১ মার্চ জাপানে তীব্র ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ৭.৩। অনুমান করা হচ্ছে যে, এরপর যে ভূমিকম্প হবে, তাতে সমুদ্রতটে প্রায় ৯৮ ফুট পর্যন্ত সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

ইরানে বাড়ছে মার্কিন হামলার আশঙ্কা! মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল একাধিক বিমান সংস্থার

সন্তানদের সামনেই স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুন, আমেরিকায় গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ