তালিবানদের সঙ্গে হাত মিলিয়েছে লস্কর-জইশ, বলছে আমেরিকা

চাঞ্চল্য়কর রিপোর্ট প্রকাশ করেছে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জাতিসঙ্ঘের পর এবার মার্কিন কংগ্রেসের গোপন রিপোর্টে মুখ পুড়ল পাকিস্তানের। রিপোর্টে বলা হয়েছে, লস্কর, জৈশ-সহ কমকরেও ১২টি জঙ্গি সংগঠনের নিরাপদ আশ্রয় পাকিস্তান। তারা এখন আফগানিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সেই লক্ষ্যে পৌঁছতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন তালিবানদের সঙ্গে হাত মিলিয়েছে। চাঞ্চল্য়কর রিপোর্ট প্রকাশ করেছে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) 

শুধু তাই নয়,  রিপোর্ট বলছে, সন্ত্রাসবাদের পিছনে রাষ্ট্রীয় মদত রয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে, মুম্বই হামলার পিছনে হাত রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করের। মার্কিন কংগ্রেসের এই রিপোর্টে বেজায় অস্বস্তিতে ইসলামাবাদ।

কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, লস্কর-জৈশ-সহ ১২টি জঙ্গি সংগঠনের ঠিকানা পাকিস্তান। মুম্বইয়ে ২৬/১১ হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর। এছাড়াও ভারতের বুকে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা থেকে শুরু করে তার হামলা সংঘটিত করেছে লস্কর এবং জইশ। ভারতীয় সংসদে হামলার নেপথ্যে ছিল  রিপোর্ট এও বলছে, লস্কর এবং জইশের নিশানায় শুধু ভারত নয়, রয়েছে আমেরিকাও। আমেরিকার বিরুদ্ধে জইশ সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। 

মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, ভারতের পাশাপাশি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের লক্ষ্য় হয়ে উঠেছে আফগানিস্তান। রিপোর্ট বলছে, লস্কর এবং জইশ এখন তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে কাবুলে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। সিআরএস-য়ের রিপোর্ট বলছে, এই সব সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পাকিস্তান। আর তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে সে দেশের সমর্থন রয়েছে। 

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও