এই মুহূর্তে




ফের যুদ্ধের প্রস্তুতি? যুদ্ধজাহাজ ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাক নৌসেনার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চির শত্রু ভারতের বিরুদ্ধে ফের কী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? প্রশ্নটি উঠেছে, বুধবারই (২৬) পাক নৌ সেনা যুদ্ধজাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। যদিও ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে পাক নৌ সেনার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। ক্ষেপণাস্ত্রের নাম-ও প্রকাশ্যে আসেনি।

১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে জলপথেও যুদ্ধে জড়িয়েছিল দুই চির শত্রু ভারত ও পাকিস্তান। ওই যুদ্ধে পাক যুদ্ধজাহাজ গাজীকে আরব সাগরের জলে ধ্বংস করে দিয়েছিল ভারতের নৌবাহিনী। তার পরে গত ৫৪ বছরে একাধিকবার সরাসরি সঙ্ঘাতে জড়ালেও তা স্থল ও আকাশপথে সীমাবদ্ধ ছিল। অপারেশন সিঁদুরের সময়ে অবশ্য করাচি বন্দরে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। যদিও ভয়ে সিঁটিয়ে থাকা পাক সেনা প্রত্যাঘাতের সাহস দেখায়নি।

বুধবার পাক নৌ সেনার তরফে যুদ্ধজাহাজ ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পাকিস্তানের মাটিতেই তৈরি করা হয়েছে। পাক নৌ সেনার যুদ্ধজাহাজ ওই ক্ষেপণাস্ত্র বহন করবে। শুধু জলপথে থাকা শত্রু শিবিরের যুদ্ধজাহাজকে ধ্বংস করা নয়, স্থল পথেও যে কোনও লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। দুরন্ত গতিতে ছুটে চলার শক্তিসম্পন্ন নতুন ব্যালিস্টিক মিসাইলের বিশেষত্ব হল, শত্রুদের পাল্টা আক্রমণ থেকে রক্ষা করতে স্বয়ংক্রিয়ভাবেই গতিপথ বদল করতে সক্ষম। শত্রু পক্ষের রাডারের নাগালের বাইরে থাকতে সক্ষম।

এদিন সফলভাবে যুদ্ধজাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য পাকিস্তানি নৌসেনাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শুভেচ্ছা বার্তায় তিন জনেই বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সামরিক শক্তির নতুন প্রমাণ।’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই সামরিক অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জয়েশ মহম্মদ ও লস্কর ই তৈয়বার মতো একাধিক কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের ডেরা। পাক সেনার একাধিক বিমান ঘাঁটিও মাটিতে গুঁড়িয়ে দিয়েছিল। ভারতীয় সেনার নির্মম প্রহারের পরেই নড়েচড়ে বসে পাকিস্তানি সেনা। ভারতের সঙ্গে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি হিসাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলছে। গত সেপ্টেম্বরেই পাকিস্তানি সেনার তরফে ফতেহ-৪ নামে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। ওই ক্ষেপণাস্ত্রের নিশানা ৭৫০ কিলোমিটার। ওই ক্ষেপণাস্ত্র মাটি থেকে ছোড়া হয়। দুই মাসের মধ্যে এবার ফের নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল পাক সেনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

সিডনি সমুদ্র সৈকতে ইহুদি নিধন যজ্ঞের নিন্দা ইজরায়েলের প্রেসিডেন্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ