এই মুহূর্তে




শ্রীলঙ্কায় পৌঁছল মেয়াদোত্তীর্ণ ত্রাণসামগ্রী, পাকিস্তানের কাজে তুঙ্গে সমালোচনা

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় দিতওয়ারের তাণ্ডবে একেবারে লন্ডভন্ড শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে অন্তত ৩৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। অপারেশন সাগরবন্ধুর মাধ্যমে ভারতীয় পর্যটকদের সরিয়ে আনা হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ত্রাণ পাঠিয়েছে দিল্লি। এমনকী ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কলম্বোতে পৌঁছেছে দুর্যোগে আক্রান্তদের সাহায্যের জন্যে। ভারতের পাশাপাশি বিপর্যস্ত লঙ্কায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে পাকিস্তানও, আর তাতে আবারও নিজের মুখ পোড়াল দেশটি। সোশ্যাল মিডিয়ায় ত্রাণ সরবরাহের ছবি পোস্ট করেছে দেশটি। তাতেই ধরা পড়েছে এই কাণ্ড। 

আসলে কথায় আছে, যতই চেষ্টা করা হোক না কেন, কুকুরের লেজ কখনও সোজা হবে না। পাকিস্থানের অবস্থা হয়েছে তাই। ভাল কাজের মধ্যেই তাদের খারাপটা লুকিয়ে থাকে। এদিন শ্রীলঙ্কায় পাক-দূতাবাস দেশটিতে সরবরাহ করা ত্রাণ সামগ্রীর ছবি পোস্ট করে লিখেছে, “পাকিস্তান সর্বদা শ্রীলঙ্কার পাশে আছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য পাকিস্তান থেকে ত্রাণ প্যাকেজ সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে।” পোস্টে ত্রাণ সামগ্রীর ছবিগুলি ঘনিষ্ঠভাবে দেখলে পাক-সরকারের জালিয়াতি স্পষ্ট হবে। হলুদ প্যাকেটেজাত ত্রাণ সামগ্রী ২০২২ সালের অগস্টে তৈরি। এর মেয়াদ দুই বছর। অতএব, এই পণ্যগুলি কেবল ২০২৪ সালের অগস্ট পর্যন্ত ব্যবহার করা যেত। সুতরাং মেয়াদোত্তীর্ণ ত্রাণসামগ্রী পাঠিয়ে আবারও সমালোচনার শিকার পাক সরকার।  

 

এর আগে লঙ্কায় ত্রাণসামগ্রী পাঠানোর জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল পাক সরকার। কিন্তু সেখানকার মিডিয়া তাৎক্ষণিকভাবে জানিয়েছিল যে, ভারত মানবিক সাহায্যের জন্যও আকাশসীমা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই প্রচারণা মিথ্যা ছিল। ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের প্রস্তাব পাঠানোর প্রায় চার ঘন্টা পর তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর প্রতিবাদী অপারেশন সিঁদুর আক্রমনের পর থেকে ভারত ও পাকিস্তান একে অপরের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

সিডনি সমুদ্র সৈকতে ইহুদি নিধন যজ্ঞের নিন্দা ইজরায়েলের প্রেসিডেন্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ