এই মুহূর্তে

তালিবানকে সমর্থন, পাকিস্তানের ‘ধোপা-নাপিত’ বন্ধ করতে সেনেটে বিল

আন্তর্জাতিক ডেস্ক:তালিবান এবং তার দোসর পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করতে মার্কিন সেনেটে বিল পেশ। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিলের শিরোনাম আফগানিস্তান কাউন্টার টেররিজম ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট।  মার্কিন সেনেটে পেশ হওয়া এই বিলে বেজায় চটেছে ইসলামাবাদ।

কী বলা হয়েছে এই বিলে?

বিলে স্পষ্টভাবে বলা হয়েছে, তালিবান এবং তার দোসরকে (পড়ুন পাকিস্তান) নিষিদ্ধ ঘোষণা করা হোক। এখানেই শেষ নয়। বিলে আরও বলা হয়েছে, যদি দেখা যায় কোনও দেশ তালিবানকে সমর্থন করে বা সাহায্য করে তাহলে ওয়াশিংটন সেই দেশের ব্যাপারে অবস্থা তাদের অবস্থান বদল করুক। দরকারে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করুক। উল্লেখ করার মতো বিষয় হল এই বিলে সুনির্দিষ্টভাবে পাকিস্তানের নাম রয়েছে।

মার্কিন সেনেটে এই বিল পেশের খবর শুনে ইসলামাবাদ রেগে আগুন।  প্রতিক্রিয়া দিতে দেরি করেনি। সে দেশের মানবাধিকার দফতরের মন্ত্রী শিরেন মাজারি জানিয়েছেন, আমেরিকাকে দীর্ঘদিন ধরে সমর্থন দেওয়ার এটাই প্রতিদান। ওয়াশিংটনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে ইসলামাবাদ। আর সেই লড়াইয়ের ফসল হল এখন মার্কিন সেনেটে পাকিস্তানের বিরুদ্ধে বিল পেশ হয়েছে।

পাক মানবাধিকার মন্ত্রী জানিয়েছে, আফগানিস্তানের টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানেক এখন বলির পাঁঠা করা হয়েছে । পাক মন্ত্রীর মতে, আফগানিস্তানে যা হয়েছে তার জন্য দায়ী আমেরিকা ও তার সহযোগী দেশ। এখানেই শেষ নয়। পাক মানবাধিকার মন্ত্রী বলেছেন, গত ২০ বছর ধরে আফগানিস্তানে ছিল মার্কিন সেনা ও তাদের দোসর ন্যাটো বাহিনী। কিন্তু দীর্ঘ দু-দশক সেখানে থাকার পরেও স্থায়ী সরকার পায়নি আফগানিস্তান। আর এখন সব কিছুর জন্য পাকিস্তানকে কাঠগড়ায় তোলা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

‘পালাবি কোথায়? তাড়া করে মারব’, বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের

মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

মধ্যপ্রাচ্যে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ফলাফল প্রকাশ কীভাবে জানানো হবে পরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ