এই মুহূর্তে

ব্রিটেনে ভয়াবহ জ্বালানি সংকট, বন্ধ অধিকাংশ পেট্রল পাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ জ্বালানি সংকটের মুখে ব্রিটেন। বন্ধ অধিকাংশ পেট্রল পাম্প। আচমকাই দেশে রটে যায় পেট্রল বহনকারী ট্রাক কম চলছে। ফলে, আগামী কয়েকদিন পেট্রল  নাও পাওয়া যেতে পারে।

সেই রটনার জেরে পেট্রল পাম্পগুলিতে গতকাল রাত থেকে লম্বা লাইন। সবার গাড়ির জ্বালানি ট্য়াঙ্ক ভর্তি করে ফিরেছে। সোমবার সকালে দেখা গেল অধিকাংশ পেট্রল পাম্পের সামনে লেখা সাপ্লাই ক্লোজড। আন্তর্জাতিক সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে, দেশের ৯০ শতাংশ পেট্রল পাম্প বন্ধ।

ব্রিটেনের পেট্রল রিটেলার্স অ্যাসোসিয়েশন  জানিয়েছে, দেশের ৯০ শতাংশ পেট্রল পাম্পের মধ্যে অর্ধেকের বেশি পেট্রল পাম্পে তেল নেই। গতকাল রাতের মধ্যে অধিকাংশ পেট্রল পাম্পের তেল শেষ হয়ে যায়। আচমকাই রটে যায়, আগামী কয়েকদিন ব্রিটেনে পেট্রোল নাও মিলতে পারে।

ব্রিটেনের পেট্রল রিটেলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গর্ডন বামার দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, দেশে যথেষ্ট পরিমাণ তেল মজবুত রয়েছে। জ্বালানি সংকটের কোনও সম্ভাবনা নেই।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনে শুধু জ্বালানি সংকট নেই, অধিকাংশ ট্রাক ড্রাইভার করোনায় আক্রান্ত হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহেও সংকট দেখা দিয়েছে। অনেকের মতে, সরকার এখনই পদক্ষেপ না করলে আগামী দিনে ব্রিটেনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এর সুযোগ নেবে কালোবাজারিরা।

তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ