কট্টরপন্থী মুসলিমদের জোর ধাক্কা, পর্তুগালে প্রকাশ্যে নিকাব পরা নিষিদ্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে এবার প্রকাশ্যে নিকাব পরা নিষিদ্ধ। কট্টরপন্থী মুসলিমদের কাছে এটি জোর ধাক্কা। পর্তুগালের সংসদে প্রকাশ্যে এই নিকাব পরা নিষিদ্ধ করার জন্য বিল পাস হয়েছে। দক্ষিণপন্থী চেগা পার্টি এই বিলটি সংসদে তুলেছিল। মুসলিম মহিলাদের বোরখা ও নিকাব ব্যবহার করাকে লক্ষ্য করে বিলটি সংসদে তোলা হয়েছিল। বিলে বলা রয়েছে,  পর্তুগালে প্রকাশ্যে বা জনবহুল জায়গায় নিকাব পরা নিষিদ্ধ। নিয়ম মা মানলে জরিমানার কথাও বলা হয়েছে বিলে।

জানা গিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) পর্তুগাল সংসদে পাস হওয়া বিলটিতে বলা হয়েছে প্রকাশ্যে বা জনবহুল জায়গায় নিকাব পরলে ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় ২০,৫১১ টাকা থেকে ৪ লক্ষের বেশি টাকা জরিমান হিসেবে দিতে হবে। পাশাপাশি কাউকে নিকাব পরতে বাধ্য করা হলে সর্বোচ্চ ৩ বছর জেল হতে পারে। তবে এই নিষেধাজ্ঞারা বাইরে রাখা হয়েছে বিমান, কূটনৈতিক স্থান এবং ধর্মীয়স্থানগুলো।

বিল পাসের সময় চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা জানান, দেশের মেয়েদের  বোরখা পড়া থেকে রক্ষা করতে পারা গিয়েছে। গণতন্ত্র, মূল্যবোধ, পরিচয় ও নারী অধিকারের জন্য এটি ঐতিহাসিক দিন। অন্যদিকে, সংসদে ভোটাভুটির হওয়ার আগে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা আন্দ্রেয়া নেটো জানিয়েছেন, কোনও মহিলাকে মুখ ঢাকার জন্য বাধ্য করা উচিত নয়। কয়েকজন এই আইনের বিরোধীতা করলেও বিলটি পাস হয়ে যায়। সূত্রের খবর, সংসদে ১০টি রাজনৈতিক দলের মধ্যে ২টি দল ভোট দেয়নি। তারা মনে করে এই বিল বৈষম্যকে উসকে দিয়েছে।

সূত্রের খবর, বিলটি এখন আইন পর্যালোচনার দায়িত্বে থাকা সংসদীয় কমিটিতে আলোচনা করা হবে। বিলটি আইনে পরিণত হয়ে গেলে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা বিলটিতে ভেটো দিতে পারেন। বিষয়টি যাচাই করার জন্য সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন।

ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রকাশ্যে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিলটি আইনে পরিণত হলে সেই তালিকায় ঢুকে যাবে পর্তুগালও। জনবহুল এলাকায় সংখ্যালঘু মহিলাদের বোরখা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার জন্য নতুন বিল আনতে চাইছে ইতালির ক্ষমতাসীন ‘ব্রাদার্স অব ইতালি’ দল। তাঁদের পরিকল্পনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে বোরখা ও নিকাব নিষিদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলটির এই পদক্ষেপকে ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?