ইতিহাস গড়ে তিউনিশিয়ায় প্রথম মহিলা প্রধানমন্ত্রী নাজলা বাউডেন

গত জুলাই মাসে আচমকাই প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে রাজনৈতিক টানাপোড়েনের অবসান। তিউনিশিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন হলেন নাজলা বাউডেন রোমধানে। বুধবার দেশের প্রেসিডেন্ট কাইস সাইদ ৬৩ বছর বয়সী নাজলাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছেন। এই প্রথম আফ্রিকার দেশটিতে প্রশাসনিক প্রধান পদে কোনও মহিলা নিয়োগ পেলেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘গত জুলাই মাসে আচমকাই প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে এক বিজ্ঞপ্তি জারি করে নিজের হাতে আরও ক্ষমতা নিয়ে নেন তিনি। আর ওই সিদ্ধান্তের পরেই বিশ্বের একাধিক দেশ ও দাতা সংস্থাগুলো তিউনিশিয়ার প্রেসিডেন্টের সমালোচনায় সরব হয়। আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় একাধিক সংস্থা। অবিলম্বে নতুন সরকার গঠন প্রক্রিয়া সেরে ফেলার জন্যও চাপ দিতে থাকে একাধিক দেশ। ফলে কিছুটা হলেও বিপাকে পড়ে যান কায়েস সাঈদ।’

এদিন আচমকাই বিশ্বব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নাজলা বাউডেন রোমধানের নাম ঘোষণা করেছেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যাচ্ছে, তিউনিশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন নাজলা। ওই ভিডিওতে সাইদকে বলতে শোনা যায়, ‘তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা সরকারের নেতৃত্ব দেবেন। এটি তিউনিশিয়া ও তিউনিশিয়ার নারীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।’ যদিও অর্থনৈতিক সমস্যায় জীর্ণ তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নাজলা রোমধানকে যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের