হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যেই বড় পদক্ষেপ সৌদি আরবের। রিয়াদ ও মদিনা অঞ্চলে তেল পরিবহণের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলার পর নিরাপত্তার কারণে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিল রিয়াদ। শুক্রবার সৌদি আরবের পেট্রলিয়াম মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই সাময়িকভাবে পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

সৌদি মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিয়াদ ও মদিনার কাছে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনকে লক্ষ্য করে একাধিক হামলা হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা SPA-কে জানিয়েছেন পেট্রলিয়াম ও জ্বালানি মন্ত্রকের এক আধিকারিক। হামলার পরই পাইপলাইনের নিরাপত্তা খতিয়ে দেখতে সেটির কার্যক্রম বন্ধ করা হয়। এই হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে এখনও সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করেনি সৌদি প্রশাসন। তবে একটি সূত্রের দাবি, ইরাকের দিক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল। আবার হামলার জন্য ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল উঠেছে।

আরও পড়ুন: হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

১৯৮০ -এর দশকে তৈরি প্রায় ৭৫০ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের আবকাইক তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পৌঁছে দেয়। হরমুজ প্রণালি বন্ধ থাকলেও সৌদির তেল রফতানি সচল রাখতে এই পাইপলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় তেল পরিবহণে বিকল্প পথ খোঁজা হচ্ছে। এর মধ্যেই বাব-আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। লোহিত সাগরের প্রবেশপথের এই কৌশলগত দ্বীপকে মায়ুবও বলা হয়। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি জাহাজ ছাড়া অন্য সংস্থার জাহাজের জন্য ওই পথ নিরাপদ। ফলে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর