চার অপহরণকারীকে খুন করে ক্রেন থেকে ঝোলাল তালিবান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অপহরণকারীদের শাস্তি কী হবে দেখিয়ে দিল তালিবানরা। চার অপহরণকারীকে খুন করে ক্রেন থেকে ঝুলিয়ে দিল তালিবান। ঘটনাটি ঘটেছে শনিবার আফগানিস্তানের হেরাট প্রদেশে।

সেখানকার ডেপুটি গভর্নর মাওলায়ি শির আহমেদ মুহাজির জানিয়েছেন,  অপহরণ বা এই ধরনের কোনও অপরাধ বরদাস্ত করা হবে না। আগামীদিনে অপহরণকারীরা এই ধরনের ঘৃণ্য অপরাধে সামিল হওয়ার আগে তারা যেন দ্বিতীয়বার চিন্তা করে। সেই বার্তা দিতেই এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিবানের এক শীর্ষস্থানীয় কম্যান্ডার জানিয়েছেন, এই ধরনের শাস্তি দিয়ে অপহরণকারীদের এই বার্তাই দেওয়া হল, তারা যে কোনও অবস্থাতেই মনে না করে এই ধরনের জঘন্য অপরাধ সংঘঠিত করে তারা পার পেয়ে যাবে।

ডেপুটি গভর্নর মাওলায়ি শির আহমেদ মুহাজির জানান, শনিবার সকালে এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে অপহরণ করা হয়। তাদের খুঁজে বের করতে শুরু হয় তল্লাশি। একজন অপহরণকারী নিহত হয়েছেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্রেন ঘিরে ভিড় করে রয়েছে সশস্ত্র তালিবান যোদ্ধারা। আর দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষ।

হেরাতের তালিবান নিযুক্ত পুলিশ কর্তা জানিয়েছেন, ছেলে এবং তাঁর ব্যবসায়ী বাবাকে উদ্ধার করা হয়েছে। যারা এই অপহরণের সঙ্গে যুক্ত ছিল তাদেরও চিহ্নিত করা হয়েছে। এদের একটাই শাস্তি খুন করে ক্রেনের সামনে ঝুলিয়ে দেওয়া।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি থেকে দেখা যাচ্ছে, ক্রেন ঘিরে ভিড় করে রয়েছে সশস্ত্র তালিবান যোদ্ধারা। আর দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষ। ক্রেন থেকে এক অপরাধী ঝুলছে। তার বুকে লেখা অপহরণের এটাই শাস্তি।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল