এই মুহূর্তে

আমেরিকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয় তরুণ,দেহ ফিরিয়ে আনার আর্জি পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় যুবকের। রুমমেটের সঙ্গে অশান্তির জেরে মার্কিন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তেলেঙ্গানার ওই যুবকের। আমেরিকা থেকে দেহ ফিরিয়ে আনতে তৎপর পরিবারের সদস্যরা। দেহ নিয়ে আসার জন্য বিদেশমন্ত্রকের কাছে আবেদন জানানো হয়।  মৃতের নাম মহম্মদ নিজামুদ্দিন (২৯)। যুবককে ৪টি গুলি করা হয়েছে বলে সূত্র্রের খবর।

জানা গিয়েছে, তেলঙ্গানার মাহাবুবনগর জেলার বাসিন্দা নিজামুদ্দিন। ২০১৬ সালে পড়াশোনা করতে ফ্লোরিডা গিয়েছিলেন। সেখানেই কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেছেন। পড়াশোনা করে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার একটি সফটওয়ার প্রতিষ্ঠানে কাজ করছিলেন নিজামুদ্দিন। যুবকের পরিবার সূত্রে খবর, রুমমেটের সঙ্গে থাকতেন নিজামুদ্দিন। রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে বচসা হয়। তারপরেই ক্যালিফোর্নিয়ায় তাঁকে গুলি করে হত্য়া করার ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে এই ঘটনা ঘটেছে। চেলের েক বন্ধুর কাছে থেকেই মৃত্যুর খবর পায় পুলিশ। তবে সামান্য কারণ নিয়ে রুমমেটের সঙ্গে অশান্তি হয়েছে বলে পরিবার জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছেলের দেহ দেশে ফিরিয়ে আনতে চায় পরিবার। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি দিয়েছে হাসনুদ্দিন। ছেলের দেহ যাতে দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য  আবেদন করেছেন। পাশাপাশি ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকোতে ভারতীয় আধিকারিকদের কাছ থেকে জরুরি সাহায্য চেয়ে চিঠিও লিখেছেন। মার্কিন পুলিশের দাবি, রুম মেটের সঙ্গে ঝগরা হয়েছিল নিজামুদ্দিনের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে ছুরি দিয়ে আক্রমণের হুমকিও দিয়েছিলেন। একজনের জীবন বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয়েছিল মার্কিন পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ