এবার দাড়ি কাটায় নিষেধাজ্ঞা জারি তালিবানদের

সম্প্রতি একটি ফতোয়া জারি করা হয়েছে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে। যেখানে বলা হয়েছে, এরপর থেকে চুল বা দাড়ি কাটার ক্ষেত্রে ওই অঞ্চলের নাপিতদের অবশ্যই শরিয়াহ আইন অনুসরণ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুল, দাড়ি কাটা মুসলিম ধর্মের পরিপন্থি। আর তাই দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার। স্থানীয় সূত্রে খবর, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি কাটা বা সেভ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় তালিবান প্রশাসন। পাশাপাশি কাবুলের কিছু নাপিতকেও এরপর থেকে আর কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষের দাড়ি না কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি ফতোয়া জারি করা হয়েছে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে। যেখানে বলা হয়েছে, এরপর থেকে চুল বা দাড়ি কাটার ক্ষেত্রে ওই অঞ্চলের নাপিতদের অবশ্যই শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। আর কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষের দাড়ি কাটা বা ছাঁটা এই আইনের পরিপন্থী। তাই শরিয়াহ আইন অমান্য করে কোনও নাপিত যদি কারোর চুল বা দাড়ি কাটে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই হেলমান্দ প্রদেশের সব সেলুনে এই নিসাধাজ্ঞা সম্পর্কিত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে লেখা আছে এই নিষেধাজ্ঞা অমান্য করার অধিকার কারোর নেই।

একই অবস্থা কাবুলেও। কাবুলের কয়েকজন নাপিন স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েকজন তালিবান তাঁদের সেলুনে এসে শাসিয়ে গিয়েছে। তারা বলেছে, এরপর থেকে আর কেউ আমেরিকান পদ্ধতি অবলম্বন করে দাড়ি কাটতে বা ছাঁটতে পারবে না। যদি কোনও নাপিত তালিবানদের এই নিষেধাজ্ঞাকে অমান্য করে তাহলে আফগান পুলিশ তাঁদের অবিলম্বে গ্রেফতার করবে।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর