তালিবানের সমর্থনে কাবুলে মহামিছিল

মহাসমাবেশ হয়েছে রাজধানী থেকে অদূরে খোদামান শহরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবান সরকারের সমর্থনে আফগানিস্তানে মহাসমাবেশ। মহাসমাবেশ হয়েছে খোদামান শহরে। আফগানিস্তান দখলের পর এই প্রথম তালিবান সমর্থনে মহামিছিলের সাক্ষী থাকল দেশ তথা বিশ্ব। আন্তর্জাতিক সংবাধমাধ্যমের খবর অনুযায়ী, মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। মিছিলে অংশগ্রহণকারীরা তালিবানি কায়দায় পোশাক পরেছিলেন। প্রত্যেকের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র। রকেট লঞ্চার। আন্তর্জাতিক  সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কম করেও হাজারখানেক তালিবান সমর্থক রবিবারের মিছিলে অংশ নেন। আফগানিস্তানের বহু আদিবাসিন্দা রবিবারের মিছিলে অংশগ্রহণ করেন। বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় তালিবান নেতা। অতর্কিত হামলা রুখতে ছিল কড়া নিরাপত্তা। 

মিছিল থেকে আমেরিকার বিরুদ্ধে স্লোগান ওঠে – ইচ্ছে থাকলে আমেরিকাকেও পরাজিত করা যায়। অনেকে আবার আল্লাহ করুণাময় বলেও স্লোগান দেন। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আজকের র‌্যালিতে অংশ নিয়েছিলেন শুধু পুরুষেরা। ছিল কিশোরেরাও। সকাল থেকেই তাঁরা খোদামান শহরে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। র‌্যালিতে অনেক সমর্থকই হাজির হয়েছিলেন নানা ধরনের পোস্টার নিয়ে। অনেকের মাথায় আবার বাঁধা ছিল তালেবানের লাল–সাদা ব্যান্ড।

অনুষ্ঠান শুরুর আগে  তালিবান সমর্থেকরা কুচকাওয়াজে অংশ নেন। ভারী অস্ত্র নিয়ে পাহারায় ছিলেন বহু তালিবান সদস্য। বেশ কয়েকজন তালিবান শীর্ষ নেতা রবিবারের সমাবেশে ভাষণ দেন। রবিবারের তালিবান সমর্থকদের মিছিলের খবর পেয়েছে আমেরিকা ও তার মিত্র শক্তি। 

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে তালিবান-বিরোধী মিছিলে তেতে ওঠে রাজধানী কাবুল। শতাধিক মহিলা মিছিলে অংশগ্রহণ করেন। দাবি তোলেন মহিলাদের অধিকার প্রতিষ্ঠার। সেই মিছিল ছত্রভঙ্গ করতে তালিবানরা বলপ্রয়োগ করে। 

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের