দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং? কারণ তিব্বত থেকে নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী লোবসাং সাঙ্গের একটি বক্তব্য চিনের প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। দিল্লিতে সংবাদংস্থা এএনআই-কে সাক্ষাৎকারে তিব্বতের প্রাক্তন প্রধানমন্ত্রী লোবসাং সাঙ্গে জানিয়েছেন, ‘আমি একটি গোপন খবর জানতে পেরেছিলাম। সেই খবর আমাকে কে দিয়েছে সেটা বলব না। কিন্তু যিনি দিয়েছেন তিনি চিনের শীর্ষস্থানীয় আধিকারিক। যাঁর সঙ্গে আমার সাক্ষাৎ ও এক ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, শি জিনপিং অন্তত দুবার, হয়তো বা তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আপনাদের মনে আছে হয়তো, যখন শি জিনপিং হঠাৎ তিন থেকে পাঁচ সপ্তাহের জন্য লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সেটাই ছিল রহস্য়ের। বেশ কিছুদিন গায়েব থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন তিনি।’

আরও পডুন: মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

লোবসাং আরও জানিয়েছেন, ‘তার মুখের দিকে তাকাবেন। কিছুটা ফোলা মনে হচ্ছে। আর তাঁর হাঁটার ভঙ্গি লক্ষ্য করবেন, নিঃসন্দেহে তার কাজটি প্রচণ্ড চাপের, এবং সেই চাপের প্রভাব স্পষ্টভাবেই তাঁর উপর পড়ছে। এর ফলেই বোধ হয় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাছাড়া, ‘মেন্টাল ফগ’ বা মানসিক আচ্ছন্নতার কারণে তিনি বিস্ময়কর সব সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই কারণেই সেনাবাহিনী সংক্রান্ত নিয়োগে জটিলতা দেখা দিচ্ছে। প্রশ্ন উঠছে। সেখানে অনেক জেনারেলের কোনও হদিস মেলেনি। এমনকি প্রতিরক্ষামন্ত্রীদেরও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের নিয়োগ দেওয়া হয়, আর তারপরই সেই প্রতিরক্ষামন্ত্রীরা অদৃশ্য হয়ে যান। জিনপিং একটি অদ্ভূত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কে হবেন ওনার উত্তরসূরি। সেটা এখনও খোঁজ চলছে। চিনের ইতিহাস থেকে এমন জোরালো সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায় যে, যুবরাজ আপনাকে হত্যা করে আপনার স্থলাভিষিক্ত হতে পারেন। তবে, আপনি যদি কোনও উত্তরাধিকারী বা ক্রাউন প্রিন্স মনোনীত না করেন, তাহলে হয়তো আপনার শাসনকাল দীর্ঘায়িত হবে ঠিকই, কিন্তু এর ফলে দেশটি অচল হয়ে পড়বে। কারণ এর ফলে ক্ষমতা দখলের লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত শুরু হবে। দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। চিনের ইতিহাসে এমনটাই দেখা গিয়েছে। আমার ধারণা, ঠিক এই কারণেই তারা কোনও উত্তরসূরির নাম ঘোষণা করছে না।’

লোবসাং-এর এই বক্তব্যের পরই চিনে তথা গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। যদিও তিব্বতের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনও পাল্টা কোনও উত্তর দেয়নি বেজিং।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর