আমেরিকায় ট্রেন দুর্ঘটনা, নিহত তিন, জখম বহু

দুর্ঘটনাটি ঘটে ভারতীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মুলুকু ট্রেন দুর্ঘটনা। ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন আহত বহু। দুর্ঘটনাটি ঘটে মন্টানায়। প্রাথমিক খবরে জানা গিয়েছে, আহত হয়েছে ১৩০জন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর অনুসারে, দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আমেরিকায় রেল অপারেটর আমট্রাক জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ভারতীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ। আমেরিকার স্থানীয় সময় অনুসারে ভোর চারটে নাগাদ। দুর্ঘটনার মুখে পড়ে এম্পায়ার বিল্ডার ট্রেন।

ট্রেনে যাত্রী ছিলেন ১৬০জন। এদের মধ্যে ১৪৭জন ট্রেন যাত্রী। বাকিরা ট্রেনের কর্মী। দুর্ঘটনাটি ঘটে নর্দান মন্টানার কাছে। লাইন থেকে ট্রেনের সাতটি বগি ছিটকে বেরিয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় বেশ কয়েকঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মন্টানার বিপর্যয় মোকাবিলা দফতর এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, আপাতত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত ৫০জন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমেরিকার রেল নিরাপত্তার দায়িত্ব থাকা ন্যাশনাল ট্র্যান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মেগান ভেন্টারভেস্ট  নামে এক যাত্রী জানিয়েছেন, খাওয়া-দাওয়া করে তিনি ঘুমোচ্ছিলেন। আচমকাই ট্রেনটি প্রবল ঝাঁকুনি দেয়। ঝাঁকুনিতে অন্য়ান্য যাত্রীদের ঘুম ভেঙে যায়। পরে তারা জানতে পারেন ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়েছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম