‘থ্রেডস’ লঞ্চের পরে মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব চুরির মামলার হুমকি টুইটারের

টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো (Alex Spiro) ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থার সিইও মার্ক জুকারবার্গকে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেটার নয়া অ্যাপ থ্রেডস লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মেটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকি দিল টুইটার। টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো (Alex Spiro) ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থার সিইও মার্ক জুকারবার্গকে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে। অভিযোগ, জুকারবার্গের নয়া অ্যাপ টুইটারের মেধাস্বত্ব চুরি ও কারিগরি প্রযুক্তি নকল করেছে।

মার্ক জুকারবার্গকে পাঠানো চিঠিতে অ্যালেক্স স্পিরো (Alex Spiro) অভিযোগ করেছেন, টুইটারের গোপন কারিগরি তথ্যের অপব্যবহার এবং মেধাস্বত্ত্ব চুরি করেছে মেটা। তাঁর অভিযোগ, টুইটারের প্রাক্তন কর্মীদের বড় অঙ্কের অর্থের বিনিময়ে ভাড়া করে থ্রেডস অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাদের কাছ থেকে টুইটারের কারিগরি তথ্য ও প্রযুক্তি নকল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

উল্লেখ্য বৃহস্পতিবার মেটার তরফে থ্রেডস লঞ্চ করা হয়। টুইটারের আদলে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩০ মিলিয়ন মানুষ অ্যাপটিতে সাইন আপ করেছেন বলে জানিয়েছেন এর মালিকানাধীন সংস্থার সিইও মার্ক জুকারবার্গ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের মধ্যেই টুইটারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস। কারণ হিসেবে তারা বলছেন, গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর একাধিক বিধি চালু করেছেন মাস্ক। যার ফলে বহু ব্যবহারকারী টুইটারের উপর ক্ষুব্ধ। বিকল্প মাধ্যম হিসাবে তারা থ্রেডসে নাম লেখাতে পারে।

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম