এই মুহূর্তে

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে নামতে পারে কিম জং উনের সেনারা

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে উত্তর কোরিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা। এমনই আশঙ্কা করছে ইউক্রেন মিত্র দেশ আমেরিকা। যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেয় নি কিমের দেশ।

স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর)আমেরিকা জানিয়েছে, তারা আশঙ্কা করছে, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে উত্তর কোরিয়ার সেনারা। অবশ্য এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য ১০ হাজার সেনা সদস্য পাঠাতে চায় পিয়ংইয়ং। তবে এই নিয়ে চুপ ছিল কিমের দেশ।

এই নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, ‘অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণ নিতে গিয়েছে। সেনারা উত্তর কোরিয়া থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত জাহাজে করে ভ্রমণ করেছে। আমরা এখনও জানি না যে, এই সেনারা রাশিয়ার সামরিক বাহিনীর সাথে যুদ্ধে নামবে কিনা। তবে যদি তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁদেরকেও(উত্তর কোরিয়ার সেনাদের)সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।’

পুতিনের সঙ্গে কিমের সম্পর্ক হল একই মুদ্রার এপিঠ ওপিঠ। বরাবর রাশিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় উত্তর কোরিয়া। অন্যদিকে রাশিয়াও দেশটির প্রতি বন্ধুত্বপূর্ণ। এর আগে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক চুক্তিও সাক্ষর হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাজনৈতিক ও সামরিক সংশ্লিষ্টতা বাড়িয়েছে কিম জং উনের দেশ। অভিযোগ উঠেছে, ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করছে। শুধু তাই নয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারাও রাশিয়ার হয়ে লড়তে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এমতাবস্থায় রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সেনা পাঠালে ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

‘পালাবি কোথায়? তাড়া করে মারব’, বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের

মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

মধ্যপ্রাচ্যে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ফলাফল প্রকাশ কীভাবে জানানো হবে পরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ